প্রকাশ : ... | ... | ...

‘বারবার তাগাদা দেওয়া হলেও হাম টিকা দেয়নি বিগত সরকার’: স্বাস্থ্যমন্ত্রী


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

সারাদেশে ৩৪ লাখ শিশুকে হাম টিকার আওতায় আনতে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি খেলার মাঠে কর্মসূচিটির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, নতুন করে ইউনিসেফ ৪০ লাখ ডোজ হাম টিকা দিয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তিন ধাপে মোট এক কোটি ৮৫ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে বলেও তিনি জানান। সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, বিদেশি সংস্থাগুলো বারবার তাগাদা দেওয়ার পরও বিগত সরকার সময়মতো হাম টিকা দেয়নি। তার দাবি, এর আগেও দেশে হাম হয়েছে, তবে এবার মৃত্যুর সংখ্যা বেড়েছে এবং আগের বছরের তুলনায় এ বছর বেশি শিশু হামে মারা গেছে। স্বাস্থ্যমন্ত্রী একই সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন। তার ভাষ্য, গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গুর প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। হাম ও ডেঙ্গু মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।