| ছবি: সংগৃহীত
রাজধানীর শেরে বাংলা নগরে জুলাই জাতীয় স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে তারা জাদুঘরে প্রবেশ করেন। এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, পলিটিক্যাল কাউন্সিলের সদস্য ও মিডিয়া উপ-কমিটির প্রধান সারোয়ার তুষার এবং মাহিন সরকারসহ দলের শীর্ষ নেতারা। দলীয় সূত্র জানায়, নেতারা সাধারণ দর্শনার্থীদের মতো টিকিট কেটেই জাদুঘরের ভেতরে প্রবেশ করেন। সেখানে তারা জুলাই জাতীয় স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন নাহিদ ইসলাম।