প্রকাশ : ... | ... | ...

আল হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের ১১ ক্যাম্পাসের মধ্যে ২ ক্যাম্পাসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

বোর্ডবাজার ও দত্তপাড়া শাখায় শিক্ষার্থীদের সংবর্ধনা, মেধা বিকাশ ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ গাজীপুরের বোর্ডবাজার ও দত্তপাড়া শাখায় আল হেরাগ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন কিডস হ্যাভেনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আল হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ১১টি ক্যাম্পাসে একযোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর ধারাবাহিকতায় রবিবার (১১ অক্টোবর ২০২৬) বোর্ডবাজার ও কলেজ গেট-দত্তপাড়া শাখায় পৃথকভাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চলতি বছর ফাউন্ডেশনের ১১টি ক্যাম্পাসের মোট ২ হাজার কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি প্রদান, পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মাওলানা জাফর আহমদ মজুমদার এবং আল হেরা কিডস হ্যাভেনের ভাইস চেয়ারম্যান মাওলানা আরিফ বিল্লাহসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ, নৈতিক শিক্ষা এবং মানসম্মত শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পাশাপাশি ইসলামী মূল্যবোধ, শিষ্টাচার, মানবিকতা ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে আদর্শ প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। আল হেরা কিডস হ্যাভেন শিক্ষার্থীদের জন্য আনন্দময়, আন্তরিক ও যত্নশীল শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলীর মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যক্তিগত মেধা, প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করেন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি লেখাপড়ায় আরও মনোযোগী হতে এবং ভবিষ্যতে সাফল্য অর্জনে অনুপ্রেরণা জোগাবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে তুলতেও সহায়ক হবে। আধুনিক শিক্ষায় ইসলামী মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং নৈতিক ও মানবিক গুণাবলিসম্পন্ন আদর্শ প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে আল হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন ও এর শিক্ষা প্রতিষ্ঠানগুলো।