প্রকাশ : ... | ... | ...

গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২০


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই যানবাহনের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কাশিয়ানী উপজেলার শিবগাতি স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় প্রাইভেটকারের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বাস ও প্রাইভেটকারের অন্তত ২০ যাত্রী। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।