প্রকাশ : ... | ... | ...

“জিন দিয়ে মেরে ফেলার” হুমকি: সপ্তম শ্রেণির ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

হবিগঞ্জ জেলা শহরের রাজনগর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাওলানা সাদেকুল ইসলাম নামের এক মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় এলাকাবাসীর সহায়তায় রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রাতে শহরের একটি বেসরকারি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই ছাত্রকে কৌশলে যৌন নির্যাতন করেন শিক্ষক সাদেকুল ইসলাম। ঘটনাটি প্রকাশ করলে ভুক্তভোগী শিশুকে ‘জিন দিয়ে মেরে ফেলার’ হুমকি দেন ওই শিক্ষক। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজনের সহায়তার মাধ্যমে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে রোববার রাতেই হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরপর সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে অভিযুক্ত আসামিকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত মাওলানা সাদেকুল ইসলাম নবীগঞ্জ উপজেলার পিরিজপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ জানান, অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গেই ওই শিক্ষককে প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তিনি এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।