বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১টা থেকে দেড়টার মধ্যে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠসংলগ্ন কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দলটির জেলা নেতারা। এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পায়নি পুলিশ। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তিন যুবককে কার্যালয়ে তেল বা পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। আরেকজন মুঠোফোনে পুরো ঘটনাটি ধারণ করেন। রাতের অন্ধকারে থাকায় ভিডিওতে তাদের মুখ স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি। বৃহস্পতিবার সকালে কার্যালয়ে গিয়ে আগুন দেওয়ার বিষয়টি জানতে পারেন বলে জানান বগুড়া জেলা এনসিপির সদস্যসচিব সুলতান মাহমুদ। তিনি বলেন, দুর্বৃত্তরা রাতের আঁধারে অত্যন্ত ন্যক্কারজনকভাবে এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি জানার পর প্রশাসনকে অবহিত করা হয়েছে। পুলিশ বিষয়টি দেখছে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ঘটনার পেছনে কারা জড়িত, তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও সুনির্দিষ্ট কারও নাম জানাননি সুলতান মাহমুদ। তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো বিদ্যমান। তারাই এ ধরনের ঘটনা ঘটাতে পারে। অভ্যুত্থান থেকে গড়ে ওঠা দলটিকে বিভিন্নভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। তবে কারা এ ঘটনায় জড়িত, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন এনসিপির এই নেতা। এদিকে, বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানিয়েছেন, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের কাছে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকির অভিযোগে নোয়াখালীর চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু তাহের আজাদকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ অক্টোবর) রাতে চাটখিল থানা পুলিশ তার নিজ এলাকা রেজ্জাকপুর গ্রাম থেকে তাকে আটক করে। পরদিন শনিবার (১০ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। জিডি থেকে ওয়ারেন্ট চাটখিল উপজেলার...
শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। একাধিকবার দলীয় শৃঙ্খলাভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয় জেলা বিএনপি। শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুর নির্দেশক্রমে বহিষ্কারাদেশ দেওয়া হয়। জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত সংবাদ ব...
শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচারসহ তিন দফা দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে পদযাত্রা শুরু করেন সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচির শুরুতে জিরো পয়েন্টে অবস্থান নিয়ে দোয়া ও মোনাজাত করা হয়। পরে পদযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিরা বন্দর এলাকার সাধারণ মানুষের মধ্যে দাবিসংবলিত লিফলেট বিতরণ করেন। ইনকিলাব মঞ্চের পরিকল্পনা অন...
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহারের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে আটক করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের তিল্লি বাজার এলাকায় র্যালি চলাকালে তাকে ব্যানারসহ আটক করে থানায় নিয়ে যায় সাটুরিয়া থানা-পুলিশ। পরে বিদ্যালয় মাঠে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স...
তিতুমীর কলেজ ছাত্রদলের পরবর্তী কমিটির নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে ফরম বিতরণ ও সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ২০০৯-১০ থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতাকর্মীরা এ প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। ঈদের পর নতুন নেতৃত্ব গঠনের প্রক্রিয়াকে সামনে রেখে আয়োজিত ফরম বিতরণ ও সংগ্রহ কার্যক্রমে তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক ভিপি, সভাপতি ও বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুল্লাহ হিরা ও রেজওয়ানুল হক সবুজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপ...