ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, রাজপথের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও পরীক্ষিত নেতৃত্বের সমন্বয়ে ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী যুবদলে নতুন নেতৃত্ব আসার প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষ করে সাবেক ছাত্রনেতাদের মধ্য থেকে যোগ্য, সাহসী ও সাংগঠনিকভাবে দক্ষ নেতৃত্ব উঠে আসবে—এমন প্রত্যাশা ঘিরে নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা।
মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে কমিটি বিলুপ্ত হওয়ার পর থেকেই নতুন নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। তবে নতুন কমিটির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সম্ভাব্য নেতৃত্ব নিয়ে আলোচনা রাজনৈতিক মহলেই সীমাবদ্ধ রয়েছে।
আলোচনায় সাবেক ছাত্রনেতারা
নতুন কমিটি ঘিরে আলোচনায় উঠে আসছে ছাত্ররাজনীতি থেকে উঠে আসা একাধিক পরিচিত মুখের নাম। তেজগাঁও কলেজ থেকে ছাত্ররাজনীতির পথ পেরিয়ে মহানগর ছাত্রদলে দায়িত্ব পালন করা মিজানুর রহমান রাজ রয়েছেন আলোচনায়। অন্যদিকে, তিতুমীর কলেজ ছাত্রদলের রাজনীতিতে নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন এবং কেন্দ্রীয় ছাত্রদলে দুই দফায় পদ-পদবি ও সাংগঠনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি আবুল হাসান চৌধুরী।
বিশেষ করে ২০২২-২৩ সালে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলে সাংগঠনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাঁর নামকে আলোচনায় রেখেছে বলে নেতাকর্মীদের একটি অংশের মধ্যে আলোচনা রয়েছে।
এ ছাড়া তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি তসলিম আহসান মাসুম এবং মিরপুর বাংলা কলেজ ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত শিমুলের নামও আলোচনায় রয়েছে। ছাত্ররাজনীতির অভিজ্ঞতা, সাংগঠনিক পরিচিতি এবং যুবদলের রাজনীতিতে ভূমিকা রাখার প্রত্যাশা—সব মিলিয়ে তাঁদের ঘিরেও আগ্রহ দেখা যাচ্ছে।
অভিজ্ঞদের নামেও চলছে আলোচনা
তরুণ নেতৃত্বের পাশাপাশি অভিজ্ঞ নেতাদের মধ্য থেকেও সম্ভাব্য নেতৃত্ব নির্বাচনের আলোচনা রয়েছে। এ ক্ষেত্রে মনিরুল ইসলাম স্বপন, আবুল হাসান টিটু ও জুলহাসসহ আরও কয়েকজনের নাম আলোচনায় উঠে আসছে। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক সম্পৃক্ততাকে বিবেচনায় নিয়ে তাঁদের মধ্য থেকেও কেউ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন বলে নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশা রয়েছে।
ত্যাগ, যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতাই হোক নেতৃত্ব নির্বাচনের মাপকাঠি
রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিতে, একটি কার্যকর ও গতিশীল কমিটি গঠনে শুধু পরিচিতি নয়, বরং রাজনৈতিক ত্যাগ, দুঃসময়ে দলের পাশে থাকা, সাংগঠনিক দক্ষতা, কর্মীবান্ধব মনোভাব এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিশেষ করে ছাত্ররাজনীতি থেকে উঠে আসা তরুণদের অভিজ্ঞতা ও জ্যেষ্ঠ নেতাদের পরামর্শের সমন্বয় ঢাকা মহানগর উত্তর যুবদলকে আরও গতিশীল করতে পারে।
নতুন কমিটি নিয়ে নেতাকর্মীদের প্রত্যাশা—এমন নেতৃত্ব আসুক, যারা পদ-পদবির চেয়ে সংগঠনকে বড় করে দেখবেন; ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে কর্মীদের মূল্যায়ন করবেন এবং রাজপথের পরীক্ষায় নিজেদের যোগ্যতার প্রমাণ দেবেন।
সব মিলিয়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি ঘিরে এখন আগ্রহের কেন্দ্রে রয়েছেন একাধিক সাবেক ছাত্রনেতা ও অভিজ্ঞ সংগঠক। তবে শেষ পর্যন্ত কারা নেতৃত্বে আসছেন, তা নির্ভর করবে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের ওপর। ত্যাগ, যোগ্যতা, অভিজ্ঞতা ও সাংগঠনিক সক্ষমতার যথাযথ মূল্যায়নের মধ্য দিয়ে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কর্মীবান্ধব কমিটি গঠিত হবে—এমন প্রত্যাশাই এখন সংশ্লিষ্ট নেতাকর্মীদের।
নতুন নেতৃত্বের হাত ধরে ঢাকা মহানগর উত্তর যুবদল ফিরে পাক সাংগঠনিক প্রাণচাঞ্চল্য, ঐক্য ও গতিশীলতা—এটাই তৃণমূলের প্রত্যাশা।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত