অনুসন্ধান

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে প্রকাশ্যে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ঘটনাস্থলে উপস্থিত ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হাইকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ধানমন্ডির মীনা বাজার এলাকা থেকে খালিদকে আটক করা হয়। পরে তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ভা...

আইন ও আদালত

১৪ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

কুমিল্লার প্রবীণ আলেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা শাহ নুরুল হক আর নেই। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। বুধবার (১৪ অক্টোবর) সকালে কুমিল্লায় জানাজা শেষে পৈতৃক গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মাওলানা শাহ নুরুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা। পৃথক শোকবার্তায় তারা মরহুমের অবদান স্মরণ করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি...

বাংলাদেশ

১৪ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, রাজপথের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও পরীক্ষিত নেতৃত্বের সমন্বয়ে ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী যুবদলে নতুন নেতৃত্ব আসার প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষ করে সাবেক ছাত্রনেতাদের মধ্য থেকে যোগ্য, সাহসী ও সাংগঠনিকভাবে দক্ষ নেতৃত্ব উঠে আসবে—এমন প্রত্যাশা ঘিরে নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা। মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর কম...

রাজনীতি

১৪ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

ভারতজুড়ে ছড়িয়ে পড়া ‘জেন জি’ আন্দোলন বাংলাদেশের ছাত্রনেতৃত্বাধীন আন্দোলন থেকে অনুপ্রেরণা পেয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের ছাত্রনেত্রী নেহা বোরা। তার মতে, মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নামা ভারতের তরুণেরা বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন থেকে দিশা পেয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাতে সোশ্যালিস্ট স্টুডেন্ট ফ্রন্টের ফেসবুক পেজে সংগঠনটির ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে প্রকাশিত এক সংহতি বার্তায় এ মন্তব্য করেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। ব...

আন্তর্জাতিক

১৪ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নড়িয়া থানায় মামলা করেছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হোসাইন আহম্মেদের বাড়ি নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বৈশাখীপাড়া এলাকায়। তার বাবার নাম সেকান্দার নিন আঃ আজিজ। মামলা...

অপরাধ

১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে অভিযোগ ওঠার পর প্রায় দেড় মাস আটকে ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মুজিবুর রহমানের বিবিএ ও এমবিএর সনদ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে ঘুরেও সনদ সংগ্রহ করতে পারেননি তিনি। তবে জাগো নিউজে সংবাদ প্রকাশের পর অবশেষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সনদ হাতে পেয়েছেন এই শিক্ষার্থী। মুজিবুর রহমান মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিএর শিক্ষার্থী। ইন্টার্নশিপের ফলাফল নিয়ে সংশ্লিষ্ট শিক্ষককে ধন্যবাদ জানিয়ে বার্...

শিক্ষা

১৪ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে মহাসড়ক ও আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ, যাত্রী ও পথচারীরা। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে শ্রমিকরা আজমপুর এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। সকাল থেকেই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে সেখানে জড়ো হতে থাকেন। পরে তারা মহাসড়কে অবস্থান নিয়ে অব...

বাংলাদেশ

১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৯ হাজার টাকা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সালা উদ্দিন সুমন (৪৮) ও মো. নুরুল হক ওরফে সোহাগ (৩০)। মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। উত্তরা পশ্চিম থানার বরাত দিয়ে আকতার হোসেন জানান, মঙ্গলবার (১৩ অক্টোবর)...

অপরাধ

১৪ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ রেখে ধর্মঘটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করা হলে সরকার তা মেনে নেবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ ধরনের পরিস্থিতিতে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন। এলপিজি ব্যবসায়ীদের হয়রানি বন্ধ ও কমি...

জাতীয়

১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করে দলটির বিচার শুরুর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, ‘যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্...

রাজনীতি

১৩ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন