হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

কুমিল্লার প্রবীণ আলেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা শাহ নুরুল হক আর নেই। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। বুধবার (১৪ অক্টোবর) সকালে কুমিল্লায় জানাজা শেষে পৈতৃক গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মাওলানা শাহ নুরুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা। পৃথক শোকবার্তায় তারা মরহুমের অবদান স্মরণ করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বুধবার সকাল ১১টায় কুমিল্লার সুয়াগঞ্জ কলেজ ও হাইস্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে দাতামা গ্রামে তার পৈতৃক নিবাসের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পারিবারিক সূত্রে তার মৃত্যুর খবর জানা গেছে। মাওলানা শাহ নুরুল হক দীর্ঘদিন কুমিল্লার সুয়াগঞ্জ এলাকার ঐতিহ্যবাহী বট্টগ্রাম হামিদিয়া কওমিয়া মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রায় অর্ধশতাব্দী ধরে প্রতিষ্ঠানটির মুহতামিমের দায়িত্বে ছিলেন তিনি। এ ছাড়া তিনি কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সভাপতিও ছিলেন। দীর্ঘ কর্মজীবনে ইসলামি শিক্ষার প্রসার, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে অবদান রাখেন এই আলেম। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কুমিল্লাসহ দেশ-বিদেশের আলেমসমাজ ও সাধারণ মানুষের মধ্যে শোকের আবহ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তার রুহের মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেন। ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজী এক শোকবার্তায় মাওলানা শাহ নুরুল হকের সাহসী ও স্পষ্টভাষী ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আলেমের মৃত্যু মানে দুনিয়ার মৃত্যু’— একটি জানাজায় লাখো শোকাতুর মানুষের ঢল আর অশ্রুসিক্ত বিদায়ই প্রমাণ করে এ কথা। শোকবার্তায় মুফতি সাখাওয়াত হোসেন রাজী আরও বলেন, বট্টগ্রামের মাওলানা নুরুল হক ছিলেন হক কথা বলতে নির্ভীক, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এক সাহসী ও স্পষ্টভাষী আলেম। তার ইন্তেকালে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। এমন সত্যনিষ্ঠ কণ্ঠের বিদায় উম্মাহর জন্য এক অপূরণীয় ক্ষতি। অন্যদিকে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারাও পৃথক বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের জন্য মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

$post['title']

সমকামী সম্পর্কের জেরে সালিস, তরুণীকে মারধর ও কান ধরে উঠবস করানোর অভিযোগ

$post['title']

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত, ভারতীয় নাগরিক বিজিবির হেফাজতে

$post['title']

সিজারিয়ানের পর পেটে গজ রেখে সেলাইর অভিযোগ, ছয় মাস পর বিথীর মৃত্যু

$post['title']

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

$post['title']

পুলিশকে ‘জান কালাকালা’ করে দেওয়ার হুমকি, শিবিরের সাবেক নেতা আতিকুরের পোস্ট