হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুমিল্লার প্রবীণ আলেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা শাহ নুরুল হক আর নেই। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। বুধবার (১৪ অক্টোবর) সকালে কুমিল্লায় জানাজা শেষে পৈতৃক গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

মাওলানা শাহ নুরুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা। পৃথক শোকবার্তায় তারা মরহুমের অবদান স্মরণ করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বুধবার সকাল ১১টায় কুমিল্লার সুয়াগঞ্জ কলেজ ও হাইস্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে দাতামা গ্রামে তার পৈতৃক নিবাসের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পারিবারিক সূত্রে তার মৃত্যুর খবর জানা গেছে।

মাওলানা শাহ নুরুল হক দীর্ঘদিন কুমিল্লার সুয়াগঞ্জ এলাকার ঐতিহ্যবাহী বট্টগ্রাম হামিদিয়া কওমিয়া মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রায় অর্ধশতাব্দী ধরে প্রতিষ্ঠানটির মুহতামিমের দায়িত্বে ছিলেন তিনি। এ ছাড়া তিনি কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সভাপতিও ছিলেন।

দীর্ঘ কর্মজীবনে ইসলামি শিক্ষার প্রসার, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে অবদান রাখেন এই আলেম। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কুমিল্লাসহ দেশ-বিদেশের আলেমসমাজ ও সাধারণ মানুষের মধ্যে শোকের আবহ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তার রুহের মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেন।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজী এক শোকবার্তায় মাওলানা শাহ নুরুল হকের সাহসী ও স্পষ্টভাষী ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আলেমের মৃত্যু মানে দুনিয়ার মৃত্যু’— একটি জানাজায় লাখো শোকাতুর মানুষের ঢল আর অশ্রুসিক্ত বিদায়ই প্রমাণ করে এ কথা।

শোকবার্তায় মুফতি সাখাওয়াত হোসেন রাজী আরও বলেন, বট্টগ্রামের মাওলানা নুরুল হক ছিলেন হক কথা বলতে নির্ভীক, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এক সাহসী ও স্পষ্টভাষী আলেম। তার ইন্তেকালে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। এমন সত্যনিষ্ঠ কণ্ঠের বিদায় উম্মাহর জন্য এক অপূরণীয় ক্ষতি।

অন্যদিকে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারাও পৃথক বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের জন্য মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত