এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ রেখে ধর্মঘটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করা হলে সরকার তা মেনে নেবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ ধরনের পরিস্থিতিতে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন। এলপিজি ব্যবসায়ীদের হয়রানি বন্ধ ও কমিশন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে আগামী ১৫ ও ১৬ অক্টোবর (বৃহস্পতি ও শুক্রবার) সারাদেশে দুই দিন এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এলপি গ্যাস ট্রেডার্স কো-অপারেটিভ অ্যাসোসিয়েশন। জ্বালানিমন্ত্রী বলেন, ‘আজ বিশ্বে এই জ্বালানি খাতটা সাংঘাতিক একটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। আজকের যুদ্ধের কারণে পৃথিবীর সব জায়গায় জ্বালানি সংকট চলছে এবং প্রাইসের কোনো ঠিকঠিকানা নেই। প্রাইস ওঠানামা করতেছে, সবসময় পড়ছে।’ তিনি আরও বলেন, ‘এখন সোর্স একমাত্র আমেরিকায় বাকি আছে, তাছাড়া কোনো সোর্স ঠিক নেই। সেক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি যে, যেন ভোক্তা পর্যায়ে, সহনীয় পর্যায়ে মূল্য রাখা যায়, সে সম্বন্ধে আলোচনা করছি।’ ধর্মঘটের বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘এই মুহূর্তে এরকম একটা অবস্থার মধ্যে যদি কেউ এই ধর্মঘট করার চেষ্টা করে, এসেন্সিয়াল এই (পণ্য) নিয়ে, আমাদের ১৯৫৬ সালে আইন আছে, আমরা সেই আইন প্রয়োগ করব। কথায় কথায় তারা ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়াবে, এটা গ্রহণ করা হবে না।’ তিনি বলেন, ‘এটা একটা ইলেক্টেড গভর্নমেন্ট, জনগণের আস্থা নিয়ে আমরা সরকারে এসেছি, আমাদের দায়িত্ব দিয়েছে। জনগণ যেন কোনো অসুবিধার মধ্যে না পড়ে, সেদিকে আমরা খেয়াল রাখবো।’ ধর্মঘটের ঘোষণা দেওয়া ব্যবসায়ীদের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘যারা ধর্মঘটের কথা দিচ্ছেন, আমি মনে করি আলোচনার টেবিলে বসেছে, আলোচনা করে সেটা যেন সমাধান করে।’ সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘সেজন্যই তো আমরা বসেছি। আমরা সেই বিষয়গুলো নিয়ে কাজ করছি।’ বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করে একটি নির্দিষ্ট ফর্মুলার মাধ্যমে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করা হয়। ডিলারদের দাবি-দাওয়া নিয়ে চলতি সপ্তাহের শেষ দুই দিন ধর্মঘটের হুমকির পরিপ্রেক্ষিতে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠকে বর্তমান ও আগামী বছরে সরবরাহ স্থিতিশীল রাখার কৌশল নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘এলপিজি একটি অত্যাবশ্যকীয় পণ্য। এ পণ্যের...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার ছবিটি প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ছবিটির সত্যতা নিশ্চিত করে জানান, এটি হোয়াইট হাউসের সৌজন্যে পাওয়া গেছে। ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও জুবাইদা রহমানকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দেওয়া বিশ্বনেতা ও তাঁদ...
সাক্ষাৎকারের সময় কোনো ধরনের মিথ্যা তথ্য না দিতে মার্কিন ভিসাপ্রার্থীদের সতর্ক করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। মিথ্যা বললে সংশ্লিষ্ট ব্যক্তির যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে বলেও জানিয়েছে দূতাবাস। শনিবার সকাল ১০টায় দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়। পোস্টে বলা হয়েছে, কনস্যুলার কর্মকর্তারা ভিসাপ্রার্থীর অতীতের যেকোনো ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য সম্পর্কে অবগত থাকেন। এ কারণে সাক্ষাৎকারে সঠিক তথ্য দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে দূতাবাস। ভিসাপ্রার্থীদের...
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বঙ্গভবনে এই উচ্চপর্যায়ের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয় ও বঙ্গভবনের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের আনুষ্ঠানিক পরিচয় পর্ব সম্পন্ন হয়। বৈঠককালে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর এবং জাতিসংঘ সাধারণ প...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেওয়ার পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিভিন্ন বৈঠক ও কর্মসূচিতে অংশ নিয়ে রোববার সকালে ঢাকায় পৌঁছান তিনি। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজটি সকাল ৮টা ২০ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলুর বরাতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাই...
মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহাসিক দলিল সংরক্ষণ, বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও অধিকার রক্ষা এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানিয়ে আত্মপ্রকাশ করেছে ‘৭১-এর বীর মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’। সংগঠনটি রাজনৈতিক দলীয় মতাদর্শের ঊর্ধ্বে থেকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসের সুরক্ষায় কাজ করার ঘোষণা দিয়েছে। শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর আগে ১৫ জুন ২০২৬ তারিখে সংগঠনটি গঠন করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ...