ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে অভিযোগ ওঠার পর প্রায় দেড় মাস আটকে ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মুজিবুর রহমানের বিবিএ ও এমবিএর সনদ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে ঘুরেও সনদ সংগ্রহ করতে পারেননি তিনি। তবে জাগো নিউজে সংবাদ প্রকাশের পর অবশেষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সনদ হাতে পেয়েছেন এই শিক্ষার্থী।

মুজিবুর রহমান মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিএর শিক্ষার্থী। ইন্টার্নশিপের ফলাফল নিয়ে সংশ্লিষ্ট শিক্ষককে ধন্যবাদ জানিয়ে বার্তা পাঠানোর পর শিক্ষকের পাল্টা বার্তায় ‘হা হা’ রিঅ্যাক্ট দেন তিনি। পরে ওই প্রতিক্রিয়াকে শিক্ষকের প্রতি অসম্মানজনক আচরণ হিসেবে উল্লেখ করে অভিযোগ করা হয়।

গত ২৫ আগস্ট মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মেহের নিগারের স্বাক্ষরিত একটি অভিযোগ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে জমা দেওয়া হয়। অভিযোগকারী শিক্ষক সহকারী অধ্যাপক মাশিয়াত যাহিন। এরপর সনদ উত্তোলন করতে গিয়ে জটিলতায় পড়েন মুজিবুর।

গত ৩১ আগস্ট ও ৩ সেপ্টেম্বর সনদ সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয়ে গেলেও বিভাগীয় প্রধান তার আবেদনে স্বাক্ষর করেননি বলে জানান মুজিবুর। রেজিস্ট্রার দপ্তর থেকে তার বিরুদ্ধে অভিযোগ থাকায় সনদ উত্তোলনে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানানো হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। পরে ১৩ সেপ্টেম্বর রেজিস্ট্রারের কাছে লিখিত আবেদন করেন মুজিবুর।

এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর মার্কেটিং বিভাগের চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাঁর লিখিত জবাব যাচাই করতে ১৪ সেপ্টেম্বর বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. এমদাদুল হককে আহ্বায়ক করে তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও নির্ধারিত সময়ে তা জমা পড়েনি।

পরে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম মুজিবুরকে জানান, সনদ উত্তোলনে কোনো সমস্যা নেই। একই দিন তিনি সনদ সংগ্রহের বিষয়ে রেজিস্ট্রারের কাছে জানতে চান। এরপর ৪ অক্টোবর বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মেহের নিগার ফোন করে মুজিবুরকে জানান, সনদ উত্তোলনের জন্য বিভাগীয় ক্লিয়ারেন্স পেতে কোনো বাধা নেই।

মুজিবুর রহমান বলেন, গত ১ অক্টোবর সংবাদ প্রকাশের পর উপাচার্য স্যার সনদ উত্তোলনে কোনো সমস্যা নেই বলে জানান। পরে রেজিস্ট্রার স্যারকে বার্তা দিলে ৪ অক্টোবর বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মেহের নিগার ম্যাম ফোন করে ক্লিয়ারেন্স পেতে বাধা নেই বলে জানান। অবশেষে আজ সনদ সংগ্রহ করেছি। এ সময়ে পাশে থাকা সাংবাদিক ও সিনিয়র ভাইদের ধন্যবাদ জানাই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নুরুল করিম চৌধুরী বলেন, মুজিবুর রহমান সনদ সংগ্রহ করে থাকলে তিনি ন্যায়বিচার পেয়েছেন বলে মনে করেন। কোনো ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে একজন শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হতে পারেন না বলেও তিনি আগে বক্তব্য দিয়েছেন।

রেজিস্ট্রার আরও বলেন, ভবিষ্যতে মুজিবুর যেন ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য প্রশাসনের নেওয়া উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। তবে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে চলমান বিচারিক প্রক্রিয়া নিজস্ব গতিতে চলবে।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত