শিরোনাম: প্রশাসনের অবহেলায় বন্যার্তরা সহায়তা থেকে বঞ্চিত: নাহিদ ইসলাম

| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের বন্যাকবলিত মানুষ স্থানীয় প্রশাসনের অবহেলার কারণে পর্যাপ্ত সরকারি সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

শনিবার (১১ জুলাই) রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, সীমান্তে পুশ-ইন বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, ভারী বৃষ্টি উপেক্ষা করেও বিপুলসংখ্যক মানুষ এতে অংশ নেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বন্যাকবলিত মানুষের দুর্ভোগের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, চট্টগ্রাম ও কক্সবাজারের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তারা দোয়া করছেন। তবে স্থানীয় প্রশাসনের অবহেলার কারণে অনেকেই প্রয়োজনীয় সরকারি সহায়তা পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি।

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়েও সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক। তার দাবি, বিএনপি-সমর্থিত মেয়র নগরীর জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেননি।

সীমান্ত পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার সীমান্তে পুশ-ইন এবং সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

রংপুর বিভাগের উন্নয়ন বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, দীর্ঘদিন ধরেই এ অঞ্চল উন্নয়নবঞ্চিত। গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন সরকারের প্রথম বাজেটে রংপুরের জন্য বিশেষ গুরুত্ব দেওয়ার প্রত্যাশা থাকলেও তা পূরণ হয়নি। বরং বরাদ্দ কমানো হয়েছে এবং বড় কোনো উন্নয়ন প্রকল্পও রাখা হয়নি। এমনকি উন্নয়ন বরাদ্দে রংপুর সিটি করপোরেশনের নামও নেই বলে দাবি করেন তিনি।

বিরোধীদলীয় আসনে বরাদ্দ কমানোর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, প্রয়োজনে বিরোধীদলীয় সংসদ সদস্যদের বেতন বন্ধ করা যেতে পারে, কিন্তু সমালোচনার কারণে জনগণের উন্নয়ন অধিকার খর্ব করা উচিত নয়। তিনি রংপুরের জন্য বিশেষ বরাদ্দ এবং দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।

বক্তব্যে বিএনপির রাজনৈতিক ইতিহাসেরও সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক। তার অভিযোগ, দলটি গণভোট, একত্রিশ দফা, জুলাই সনদ এবং গণতন্ত্রের সঙ্গে প্রতারণা করেছে। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে তারা সংসদ ও রাজপথ—উভয় জায়গাতেই আন্দোলন চালিয়ে যাবেন।

সমাবেশে আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।

বিষয়:

নাহিদ বন্যা
১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত