দেশে অবৈধ অটোরিকশার ব্যবহার বিদ্যুতের চাহিদা আকস্মিকভাবে বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, অবৈধ অটোরিকশার কারণে এমন বিদ্যুতের চাহিদা তৈরি হয়েছে, যা আগে ছিল না।
অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগে বাধার কথাও তুলে ধরেন তিনি। জ্বালানিমন্ত্রী বলেন, এসব অবৈধ সংযোগ বন্ধ করতে গেলে সংশ্লিষ্টরা উল্টো হামলা করে।
এদিকে দেশের জ্বালানি অবকাঠামো সম্প্রসারণে আরও তিনটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ১০-১২ দিন আগে একটি টার্মিনালের জন্য অর্ডার দেওয়া হয়েছে।
মোংলা-হিরন পয়েন্ট এলাকায় আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে বলেও জানান ইকবাল হাসান মাহমুদ।
জ্বালানি তেল নিয়ে ছড়ানো গুজবের বিষয়েও সতর্ক করেন তিনি। এ সময় তেল নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানান মন্ত্রী এবং বলেন, তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।