কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোকে দলে নেওয়ার পরই বিতর্কে পড়েছে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি। খেলোয়াড় দলে ভেড়ানোর প্রক্রিয়ায় নিয়ম লঙ্ঘনের অভিযোগে ক্লাবটির বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে মেজর লিগ সকার (এমএলএস)।

কাসেমিরোকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তদন্তের ঘোষণা দেয় এমএলএস। অভিযোগ করেছে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি। তাদের দাবি, লিগের নির্ধারিত নিয়ম অনুসরণ না করেই ইন্টার মায়ামি ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের সঙ্গে আলোচনা শুরু করেছিল।

এমএলএসের নিয়ম অনুযায়ী, বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে ‘ডিসকভারি রাইট’ নামে একটি ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে কোনো ক্লাব নির্দিষ্ট বিদেশি খেলোয়াড়ের সঙ্গে আলোচনার অগ্রাধিকার সংরক্ষণ করতে পারে। সেই অধিকার কার্যকর থাকলে অন্য কোনো ক্লাব আগে অনুমতি বা অধিকার অর্জন ছাড়া ওই খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করতে পারে না।

এমএলএস এক বিবৃতিতে জানিয়েছে, ইন্টার মায়ামির বিরুদ্ধে নিয়মবহির্ভূত যোগাযোগ বা ‘ট্যাম্পারিং’-এর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অংশ হিসেবে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না।

তবে তদন্ত চললেও ইন্টার মায়ামি ও লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি ‘ডিসকভারি প্রায়োরিটি’ নিয়ে সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছে লিগ কর্তৃপক্ষ। তদন্ত শেষ হলে ওই সমঝোতার বিস্তারিত প্রকাশ করা হবে।

এরই মধ্যে ইন্টার মায়ামি কাসেমিরোকে আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত করেছে। ২০২৭ সালের মে পর্যন্ত তার সঙ্গে চুক্তি হয়েছে। চুক্তিতে আরও দুই মৌসুম মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

তবে কাসেমিরোর অভিষেকের জন্য অপেক্ষা করতে হবে। যুক্তরাষ্ট্রে খেলার প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট পাওয়ার পরই তিনি মাঠে নামতে পারবেন। পাশাপাশি এমএলএসের ‘ডিজাইনেটেড প্লেয়ার’ কোটাও ইন্টার মায়ামির পূর্ণ রয়েছে। ফলে তাকে কীভাবে নিবন্ধন করা হবে, সেটিও এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত