ভোটার তালিকা পেলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল, জানাল নির্বাচন কমিশন

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ বা তফসিল এখনো নির্ধারণ হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ভোটার তালিকা হাতে পাওয়ার পরই রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ভোটার তালিকা সংগ্রহের জন্য পার্লামেন্ট সেক্রেটারিয়েটে অনুরোধ পাঠানো হয়েছে।

আখতার আহমেদ বলেন, ‘ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ বা তফসিল ঘোষণা করা হবে।’

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, সাধারণত তফসিল ঘোষণার পর থেকে ভোটগ্রহণ পর্যন্ত প্রায় ৪৫ দিনের ব্যবধান রাখা হয়। ভোটার তালিকা হালনাগাদ এবং অন্যান্য প্রস্তুতির বিষয় বিবেচনায় রেখে ‘ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন’ বা উল্টো গণনার মাধ্যমে সময় নির্ধারণ করা হয়।

তিনি জানান, নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং ভোটকেন্দ্র প্রস্তুত রয়েছে। প্রয়োজনে ভোটার তালিকা হালনাগাদের কাট-অফ সময়ও বাড়ানো হতে পারে। ঘোষণা এলেই দ্রুত কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইন ও আচরণবিধি সংশোধনের উদ্যোগের কথাও জানান ইসি সচিব। তিনি বলেন, এ বিষয়ে কিছু সংশোধনী প্রস্তাব প্রস্তুত করা হয়েছে, যেখানে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণখেলাপি-সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। খসড়াটি আইন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য এখনো কোনো চূড়ান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) নির্ধারণ হয়নি বলেও জানান আখতার আহমেদ।

রাজনৈতিক দলগুলোর অডিট রিপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, রিপোর্ট জমা দেওয়ার শেষ সময় ছিল ৩১ জুলাই। তবে দিনটি শুক্রবার হওয়ায় ২ আগস্ট পর্যন্ত রিপোর্ট গ্রহণ করা হয়েছে।

ইসি সচিব জানান, নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৩৮টি দল অডিট রিপোর্ট জমা দিয়েছে। ১৩টি দল সময় বাড়ানোর আবেদন করেছে এবং আটটি দল কোনো সাড়া দেয়নি। আইন অনুযায়ী সাড়া না দেওয়া দলগুলোকে নোটিশ দেওয়া হবে।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত