‘আমি দেশে ফিরব, আদালতের মুখোমুখি হব’: কিয়োডো নিউজকে শেখ হাসিনা

| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সম্ভাব্য ঝুঁকির কথা জেনেও তিনি বাংলাদেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন।

জাপানের বার্তা সংস্থা কিয়োডো নিউজকে দেওয়া এক লিখিত সাক্ষাৎকারে ৭৮ বছর বয়সী শেখ হাসিনা বলেন, “আমি বাংলাদেশে ফিরব। আদালতে হাজির হব।”

তিনি আরও বলেন, দেশে ফেরার পর তাকে কারাগারে পাঠানো হতে পারে, এমনকি মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টাও হতে পারে—এমন আশঙ্কা সম্পর্কে তিনি অবগত। তবুও তিনি দেশে ফেরার সিদ্ধান্ত থেকে সরে আসছেন না।

এর আগে রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তার। একই সঙ্গে নির্বাসনে থাকা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন বলে উল্লেখ করেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানোর পর দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

তার অনুপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৫ সালের নভেম্বরে ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

কিয়োডো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ট্রাইব্যুনালের রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন জানিয়েছে বাংলাদেশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবেদনটি তারা পেয়েছে এবং আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে গত ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, সরকার তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করা হবে।

সাক্ষাৎকারে ২০২৪ সালের আন্দোলন প্রসঙ্গেও নিজের অবস্থান তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার পুনর্বহালকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন পরে সরকারবিরোধী বৃহত্তর আন্দোলনে রূপ নেয়। তবে তার দাবি, আন্দোলনটি রাজনৈতিক প্রতিপক্ষের প্রভাবে পরিচালিত হয়েছিল।

জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত চলা সহিংসতায় জাতিসংঘের হিসাবে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হন, যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হয়।

তবে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করে শেখ হাসিনা বলেন, স্বাধীন বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞদের মাধ্যমে প্রত্যেক মৃত্যুর কারণ এবং ব্যবহৃত অস্ত্র বা গুলির উৎস নির্ধারণ করা হলে প্রকৃত সত্য এখনো উদঘাটন করা সম্ভব।

বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, একটি স্থিতিশীল বাংলাদেশ শুধু দেশের জন্য নয়, দক্ষিণ এশিয়া, বঙ্গোপসাগরীয় অঞ্চল এবং জাপানসহ উন্নয়ন সহযোগী দেশগুলোর জন্যও গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, দেশের প্রয়োজন ক্ষত নিরাময়। তবে পুনর্মিলনের অর্থ দায়মুক্তি নয়; অপরাধের অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত।

বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আগামী এক দশক পুনর্গঠন ও নবায়নের সময় হতে পারে, তবে এর জন্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণকে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ দিতে হবে।

গ্যাস সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত, সরবরাহ বাড়াতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

‘বঙ্গবন্ধুর জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না’: আসিফ নজরুল

গ্রিন-ক্যারির প্রতিরোধে দিন শেষ, জয়ের পথে বাংলাদেশ?

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে যুক্ত হলেন রিজভীসহ চার নেতা

৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নাম বিএনপি: সালাহউদ্দিন

ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান ও শিঙাড়া বিলির অভিযোগে তিনজনকে মারধর

দুই এলএনজি টার্মিনাল চালু, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ল

অক্টোবরে একসঙ্গে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর আশা প্রধানমন্ত্রীর

দুই-এক দিনের মধ্যেই ছাত্রদলের নতুন কমিটি, দায়িত্ব ছাড়ার বার্তা রাকিবের

১০

হাসানের জোড়া আঘাতের পর তাইজুলের শিকার লাবুশেন

১১

হরমুজে হামলার জেরে আন্তর্জাতিক বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

১২

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প

১৩

১৫ আগস্ট ঘিরে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা র‌্যাবের

১৪

‘গণভোটের রায় কার্যকর হলে বিপুল ভোটে জিততেন অলি আহমদ’

১৫

সালাহউদ্দিনকে স্থানীয় সরকার, স্বরাষ্ট্রের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১০

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

১১

ফুলহামের মূল দলে সুযোগ পেয়েই নজর কাড়লেন ফারহান, বাড়ছে বাংলাদেশের স্বপ্ন

১২

রাজধানীর বাসব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা, কমছে রুট ও অপারেটর

১৩

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১৪

সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, উঠলেন গুলশানের বাসভবনে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত