শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নড়িয়া থানায় মামলা করেছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হোসাইন আহম্মেদের বাড়ি নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বৈশাখীপাড়া এলাকায়। তার বাবার নাম সেকান্দার নিন আঃ আজিজ। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর প্রচণ্ড পেটব্যথায় অসুস্থ হয়ে পড়ে কিশোরীটি। পরে চিকিৎসার আশায় তার মা তাকে হোসাইন আহম্মেদের কাছে নিয়ে যান। কিশোরীকে দেখার পর অভিযুক্ত তার মাকে সরিষার তেল ও পানির বোতল আনতে বাড়িতে পাঠান। এজাহারে অভিযোগ করা হয়েছে, কিশোরীর মা বাড়িতে যাওয়ার সুযোগে ঘরের দরজা বন্ধ করে আলো নিভিয়ে দেন হোসাইন আহম্মেদ। এরপর তিনি কিশোরীকে জড়িয়ে ধরেন, শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং একপর্যায়ে পোশাক ছিঁড়ে ধর্ষণের চেষ্টা করেন। এজাহারে আরও বলা হয়, কিশোরীর চিৎকার ও ছটফটানির শব্দ শুনে তার মা এবং আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। কিশোরীর মায়ের অভিযোগ, মেয়ের অসুস্থতার কারণে চিকিৎসার আশায় তিনি অভিযুক্তের কাছে গিয়েছিলেন। কিন্তু সরিষার তেল ও পানি আনতে বাড়িতে যাওয়ার পর ফিরে এসে মেয়েকে বিপদের মধ্যে দেখতে পান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, আসামিকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
নাটোর রেলওয়ে স্টেশনে জার্মান নাগরিকের ব্যাগ চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এক যুবককে শনাক্ত করেছে রেলওয়ে পুলিশ। চুরি যাওয়া ব্যাগ উদ্ধার ও তাকে গ্রেপ্তারে একাধিক টিম অভিযান চালাচ্ছে। জার্মান নাগরিক ক্রিল লেন্ডার উইবার স্টেশনে অবস্থান করার সময় তার ব্যাগটি চুরি যায়। খবর পেয়ে বুধবার রাতেই ঘটনাস্থলে যায় সান্তাহার রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ। পরে স্টেশনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা শুরু করা হয়। ফুটেজ বিশ্লেষণে পুলিশ দেখতে পায়, হলুদ রঙের কটি পরা এক যুবক কৌশলে ওই জার্মা...
মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুর সদর উপজেলার ১ নম্বর শকুনী এলাকার পান্নু মুন্সির ছেলে রিমন মুন্সি (২৯) ও আকাশ মুন্সি (৩০) এবং মাদারীপুর পৌরসভার ১ নম্বর শকুনী কলেজ রোড এলাকার মৃত রাকিব আলী মৃধার মেয়ে সামিয়া আক্তার ঊষা ওরফে ভুবন মোহনী (২৭)। জেলা গোয়েন্দা পুলিশ জানায়, কলেজ রোড এলাকায় মাদক কে...
পটুয়াখালী সরকারি কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে রাতভর নির্যাতন এবং চাঁদা আদায়ের অভিযোগে কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক সাইফুর রহমান সাকিবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে সাকিবকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। এতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। অভিযোগের ঘটনা ঘটে পটুয়াখালী শহরের বসাক বাজার এলাকায়। সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মনিরক...
মুন্সিগঞ্জে বাসা থেকে এক কাজিকে তুলে নিয়ে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় করা মামলার পর চাঁদার দুই লাখ টাকাও উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী মো. হাবিবুর রহমানের (৫২) অভিযোগ, সোমবার বেলা দুইটার দিকে কাটাখালী এলাকার বাসা থেকে তাঁকে প্রথমে নিজের কার্যালয়ে এবং পরে মুক্তারপুর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি কক্ষে আটকে রেখে দুই লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে কাজির লাইসেন্স বাতিল ও তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা একটি ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেটসহ মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা। মঙ্গলবার (৬ অক্টোবর) শারজাহ থেকে ঢাকায় আসা জি৯-৫৭১ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। কাস্টমস গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দ...