কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: শর্টকাটের কথা বলে নির্জন স্থানে নেন চালক

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে ১৫ বছর বয়সী ওই কিশোরীকে নির্জন এলাকায় নিয়ে যান তিনি। হত্যাকাণ্ডের আগে বিপদের মুখে বাবার মুঠোফোনে নিজের অবস্থান জানিয়ে বার্তাও পাঠিয়েছিল মেয়েটি।

শনিবার সকাল ১০টা ২০ মিনিটে কুমিল্লা জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া। এ সময় লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, গত ৮ অক্টোবর রাতে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বাস থেকে নেমে বাড়ি ফেরার জন্য অটোরিকশা খুঁজছিল ওই ছাত্রী। তিশা বাস কাউন্টারের সামনে সুমন মিয়ার সঙ্গে ৩০০ টাকা ভাড়ায় যাওয়ার বিষয়ে সমঝোতা হয়। অটোরিকশায় ওঠার পর মেয়েটি চালককে ১০০ টাকা দেয়। সেই টাকা দিয়ে কলা ও রুটি কিনে আনেন সুমন।

পরে শর্টকাট পথে দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশাটি কুমিল্লা-চাঁদপুর সড়ক ধরে বিজরা বাজার হয়ে লালমাইয়ের দিকে নিয়ে যান তিনি। একপর্যায়ে নির্জন ও অন্ধকার স্থানে গাড়ি থামান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে সুমন ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার করে। এ সময় তার গলায় গামছা পেঁচিয়ে ধরেন চালক। পরে ধানখেতে নিয়ে তাকে ধর্ষণ ও হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

ঘটনার রাতে বিপদের মধ্যে কিশোরীটি বাবার মুঠোফোনে নিজের লাইভ লোকেশন পাঠিয়ে বাঁচার আকুতি জানিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তবে তখন তার বাবা বার্তাটি দেখতে পাননি। ভোরে বার্তাটি দেখার পর ঘটনাস্থলে গিয়ে মেয়ের মরদেহ উদ্ধারের সময় পুলিশকে দেখতে পান তিনি।

গত বৃহস্পতিবার সকালে লালমাই উপজেলার একটি ধানখেতের আইলের পাশ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এরপর তদন্তের ধারাবাহিকতায় শুক্রবার চট্টগ্রাম থেকে সুমনকে আটক করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোরীর ব্যবহৃত আইফোনও উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পর সুমন ঘটনাস্থলে অটোরিকশাটি রেখে চলে যান। পরে একটি পুকুরে গোসল করে কিশোরীর আইফোন একটি জঙ্গলে ফেলে চট্টগ্রামে পালিয়ে যান তিনি। ঘটনার পর সেখানে নিজের ভাইয়ের কাছে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

সুমনের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। নিজ এলাকায় জমি ও ঘর না থাকায় তিনি লালমাই উপজেলায় শ্বশুরবাড়িতে থাকতেন। ভাড়ায় অটোরিকশা চালানোর পাশাপাশি রাতের বেলায় পদুয়ার বাজার ও আশপাশের এলাকায় যাত্রী পরিবহন করতেন।

অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এ ঘটনায় সুমনের এককভাবে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত