প্রতারণা মামলায় জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা এরশাদ

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০০৮ সালের একটি প্রতারণা মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড পাওয়া বিদিশা এরশাদের (বিদিশা সিদ্দিক) জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর এক দিন আগে, মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রতারণার মামলায় দেওয়া দণ্ডাদেশের পর তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত ওই মামলায় বিদিশাকে দোষী সাব্যস্ত করে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

বুধবার আদালতে বিদিশার পক্ষে আইনজীবী আতিকুর রহমান, মনিরুজ্জামান ও মাহমুদুল কবিরসহ কয়েকজন আইনজীবী আপিলের শর্তে জামিনের আবেদন করেন। তারা আদালতে দাবি করেন, বিদিশা একটি স্বনামধন্য পরিবারের সন্তান এবং তিনি সম্পূর্ণ নির্দোষ।

জামিনের পক্ষে তার আইনজীবীরা আরও বলেন, বিদিশার একটি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে এবং তাকে ছাড়া ওই সন্তানের দেখাশোনা করার মতো কেউ নেই। দণ্ডাদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

রাষ্ট্রপক্ষ জামিন আবেদনের তীব্র বিরোধিতা করে। দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন না দিয়ে বিদিশাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলাটি করেছিলেন ব্যবসায়ী এ. কে. এম. মোশাররফ হোসেন। ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি বিদিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে তিনি মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার অনুযায়ী, মিরপুর-১০ এলাকার স্যানিটারি পণ্য ব্যবসায়ী মোশাররফ ২০০১ সালে বারিধারায় একটি ফ্ল্যাট কেনার জন্য বিদিশার সঙ্গে যোগাযোগ করেন। পরে বারিধারার ‘প্রেসিডেন্ট পার্ক’-এর একটি ফ্ল্যাট ৮০ লাখ টাকায় বিক্রির চুক্তি হয়।

চুক্তির ধারাবাহিকতায় ২০০১ সালের ১০ জুলাই বিদিশা তাকে বনানীর রজনীগন্ধা অফিসে ডেকে তার মনোনীত ব্যক্তি আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার দিতে বলেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। মোশাররফ ওই অর্থ পরিশোধ করেন এবং তাদের মধ্যে বায়নানামা সম্পাদিত হয়।

শর্ত অনুযায়ী, ২০০২ সালের ১০ জুলাইয়ের মধ্যে ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়ার কথা ছিল। অভিযোগে বলা হয়, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বিদিশা ফ্ল্যাট বুঝিয়ে দেননি।

পরে টাকা ফেরত চাইলে ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি মোশাররফকে ৭২ লাখ টাকার একটি চেক দেন বিদিশা। কিন্তু ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিজঅনার হয়।

বাদীর অভিযোগ, এরপরও তিনি ফ্ল্যাট বা টাকা কোনোটিই পাননি। টাকা কিংবা ফ্ল্যাট চাইলে একপর্যায়ে সন্ত্রাসী দিয়ে হত্যার হুমকি দেওয়া হয় বলেও মামলায় অভিযোগ করা হয়। বিদিশা তাকে জানিয়েছিলেন, সাবেক রাষ্ট্রপতি এরশাদের কাছ থেকে টাকা আদায় না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে—এমন কথাও এজাহারে উল্লেখ রয়েছে।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর চলতি বছরের মে মাসে মামলাটির রায় হয়। সেই দণ্ডাদেশের ভিত্তিতে জারি করা পরোয়ানায় গ্রেপ্তারের পর এবার জামিন না পেয়ে কারাগারে গেলেন বিদিশা।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত