সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কয়েকটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা গেলেও সামগ্রিক চিত্রে নেতিবাচক প্রবণতাই বেশি বলে মূল্যায়ন করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। রাজস্ব আদায়ে বড় ঘাটতির আশঙ্কার পাশাপাশি শিল্প উৎপাদন ও কর্মসংস্থানের পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।

সোমবার (২৪ আগস্ট) সিপিডি আয়োজিত ‘নতুন সরকারের প্রথম ছয় মাস: একটি অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া সংলাপে সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ডের এই মূল্যায়ন তুলে ধরা হয়।

সিপিডির হিসাবে, চলতি অর্থবছরে সরকারের রাজস্ব ঘাটতি ১ লাখ ৩০ হাজার কোটি থেকে ১ লাখ ৪০ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে। একই সময়ে শিল্প খাতে কর্মসংস্থানেও বড় ধাক্কা এসেছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গাজীপুর, সাভার-আশুলিয়া এবং নারায়ণগঞ্জ-নরসিংদী শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে। এতে সরাসরি কর্মসংস্থান হারিয়েছেন ৬১ হাজার ৮৮১ জন।

শিল্প উৎপাদনের প্রবৃদ্ধিতেও বড় পতন হয়েছে বলে সিপিডির প্রতিবেদনে উল্লেখ করা হয়। শিল্প উৎপাদন প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশ থেকে শূন্যে নেমেছে। একইভাবে উৎপাদন খাতের প্রবৃদ্ধিও ৩ দশমিক ৫ শতাংশ থেকে শূন্যে নেমে এসেছে।

রাজস্ব পরিস্থিতি বিশ্লেষণ করে সিপিডি জানায়, চলতি অর্থবছরে সরকারের মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এই লক্ষ্য পূরণ করতে হলে প্রায় ৪২ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি অর্জন করতে হবে।

তবে বর্তমান পরিস্থিতিতে সেই লক্ষ্য অর্জন নিয়ে সংশয় রয়েছে প্রতিষ্ঠানটির। সিপিডির সম্ভাব্য হিসাবে, রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়াতে পারে নির্ধারিত বার্ষিক লক্ষ্যমাত্রার প্রায় ১৯ থেকে ২০ শতাংশ।

এনবিআরের রাজস্ব প্রবৃদ্ধিও ১২ দশমিক ৪ শতাংশ থেকে কমে ১১ দশমিক ১ শতাংশে নেমেছে। আরও বড় পতন হয়েছে মোট কর রাজস্বের প্রবৃদ্ধিতে। এটি ১২ দশমিক ৩ শতাংশ থেকে কমে মাত্র ৪ দশমিক ৯ শতাংশ হয়েছে।

সরকারের ব্যাংকঋণের ওপর নির্ভরতাও বেড়েছে। ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার নির্ভরতা ৪৮ শতাংশ থেকে বেড়ে ৫৩ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। অন্যদিকে নিট বৈদেশিক সহায়তা ৭৭১ দশমিক ৪ মিলিয়ন ডলার থেকে কমে হয়েছে ৭৩৪ দশমিক ৩ মিলিয়ন ডলার।

সংলাপে সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নতুন সরকার এমন সময়ে দায়িত্ব নিয়েছে, যখন অর্থনীতিতে আগে থেকেই বেশ কিছু কাঠামোগত সমস্যা ছিল। বৈশ্বিক পরিস্থিতিও অনুকূলে ছিল না। ফলে অর্থনীতির উত্তরণের ধারা দুর্বল অবস্থায় থাকার বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই।

তবে দায়িত্ব গ্রহণের সময় দেশের অর্থনৈতিক পরিস্থিতি ঠিক কেমন ছিল, সে বিষয়ে একটি সমন্বিত তথ্যভিত্তিক দলিল না থাকাকে সরকারের বড় দুর্বলতা হিসেবে দেখছেন তিনি।

ড. দেবপ্রিয় বলেন, সরকার বারবার খারাপ পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার কথা বললেও সেই পরিস্থিতির একটি সমন্বিত দলিল তৈরি করেনি। ফলে সরকারের বর্তমান বক্তব্য ও অর্থনৈতিক পরিসংখ্যানের মধ্যে সমন্বয় করে অগ্রগতি মূল্যায়ন কঠিন হয়ে পড়েছে।

নতুন সরকারের কাছে অর্থনৈতিক পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠা—এই দুটি বড় প্রত্যাশা ছিল বলে উল্লেখ করেন তিনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়িয়ে অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর প্রত্যাশা থাকলেও বর্তমান পরিস্থিতি কিছুটা অস্বস্তি তৈরি করেছে বলে তার মূল্যায়ন।

সরকারের সংস্কার কার্যক্রমেও সমন্বিত কর্মপরিকল্পনার ঘাটতি দেখছে সিপিডি। নির্বাচনী ইশতেহারে যেসব কমিশনের কথা বলা হয়েছিল, তার অনেকগুলো এখনো বাস্তবায়ন হয়নি বলে উল্লেখ করেন ড. দেবপ্রিয়।

সরকারের প্রতিশ্রুতি ও নেওয়া বিভিন্ন উদ্যোগ পর্যবেক্ষণে সিপিডি প্রায় ৩৬২টি পদক্ষেপের তালিকা তৈরি করেছে। নয়টি ভাগে বিভক্ত করে ‘রিফর্ম ট্র্যাকার’-এর মাধ্যমে এসব পদক্ষেপ মূল্যায়ন করা হচ্ছে।

সুশাসনের ক্ষেত্রে ১০৫টি ঘটনা মূল্যায়নের আওতায় রাখা হয়েছে। সরকারি এমপিদের প্লট ও গাড়ি না নেওয়ার সিদ্ধান্ত, রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনার উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে চিহ্নিত করেছে সিপিডি।

তবে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের উচ্চপদে নিয়োগ নিয়ে উদ্বেগ জানিয়েছে প্রতিষ্ঠানটি। ড. দেবপ্রিয়র মতে, এসব নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার সরকারি প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটেছে।

মিডিয়া সংলাপে সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত