“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম ও হত্যার অভিযোগে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন ট্রলার মাঝি আব্বাস মল্লিক। তাঁর দাবি, ২০১০ ও ২০১১ সালে র‌্যাবের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তা জিয়াউল আহসানের উপস্থিতিতে বন্দিদের সুন্দরবনসংলগ্ন এলাকায় নিয়ে হত্যা করে বলেশ্বর নদীতে ফেলে দেওয়া হতো।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে মামলার দশম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন আব্বাস মল্লিক।

সাক্ষ্যের একপর্যায়ে কাঠগড়ায় থাকা জিয়াউল আহসানকে শনাক্ত করেন তিনি।

আব্বাস মল্লিকের ভাষ্য অনুযায়ী, অভিযানের দিন বিকেলে সাদা পোশাকের দুই র‌্যাব সদস্য স্থানীয় দোকানদারদের সন্ধ্যার পর দোকান বন্ধ করে বাতি নিভিয়ে দিতে বলতেন। পরে রাত ১১টা থেকে ১২টার মধ্যে চার থেকে পাঁচটি মাইক্রোবাস বরফ মিলের সামনে আসত।

তাঁর দাবি, ঢাকা থেকে চোখ ও হাত বাঁধা অবস্থায় বন্দিদের সেখানে এনে ট্রলারে তোলা হতো। ট্রলার ছাড়ার সময় র‌্যাব সদস্যরা সঙ্গে রশি ও সিমেন্টের বস্তা নিতেন।

বলেশ্বর নদীর গভীর অংশে যাওয়ার পর ট্রলারের গতি কমিয়ে বন্দিদের একজন একজন করে বাইরে আনা হতো বলে সাক্ষ্যে জানান আব্বাস। তাঁর দাবি, ট্রলারের দুই পাশের সাপোর্টের মধ্যে দুই র‌্যাব সদস্য বন্দিকে ধরে রাখতেন এবং এরপর জিয়াউল আহসান এসে বন্দির মাথা, কান অথবা বুকে গুলি করতেন।

আব্বাস মল্লিক আরও দাবি করেন, হত্যার পর মরদেহের গলা বা পায়ের সঙ্গে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো। মরদেহ যাতে পানিতে ভেসে না ওঠে, সে জন্য ফেলার আগে পেট কেটে দেওয়া হতো বলেও তিনি সাক্ষ্যে উল্লেখ করেন।

তাঁর ভাষ্য, কিছু বন্দিকে সুন্দরবনে নিয়ে গুলি করে হত্যা করা হতো। পরে সাংবাদিকদের ডেকে ঘটনাগুলোকে ‘বন্দুকযুদ্ধ’ হিসেবে উপস্থাপন করা হতো এবং মরদেহ থানায় হস্তান্তর করা হতো।

অভিযান শেষে বরফ মিলে ফিরে মাঝিদের খামে করে দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা দেওয়া হতো বলেও দাবি করেন আব্বাস মল্লিক।

নিজের ছোট ভাই আলকাছ মল্লিকের নিখোঁজ হওয়ার ঘটনাও ট্রাইব্যুনালে তুলে ধরেন তিনি। আব্বাসের দাবি, আলকাছের দুটি ট্রলার ছিল এবং তিনি র‌্যাবের সঙ্গে কাজ করতেন। র‌্যাবের কর্মকাণ্ড নিয়ে স্থানীয় বাজারে আলোচনা করায় অন্য বোটমালিকেরা তাঁকে সতর্ক করেছিলেন যে র‌্যাব তাঁর ওপর ক্ষুব্ধ।

আব্বাস জানান, ২০১১ সালের মাঝামাঝি একদিন দুপুরের খাবার শেষে আলকাছ বাড়ি থেকে বের হন। তাঁকে ফোনে জানানো হয়েছিল, ‘জিয়া স্যার’ তাঁকে বটতলা-মানিকখালী এলাকায় ডেকেছেন। ওই দিন সন্ধ্যার পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং এরপর আর কোনো সন্ধান মেলেনি বলে দাবি করেন তিনি।

ভাইকে খুঁজতে খুলনা, পটুয়াখালী, বরিশাল ও ঢাকার র‌্যাব কার্যালয়ে যোগাযোগ করেও কোনো তথ্য পাননি বলে সাক্ষ্যে জানান আব্বাস। তাঁর দাবি, পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি করতে গেলে জিয়াউল আহসান ও র‌্যাবের নাম জিডিতে অন্তর্ভুক্ত করতে পুলিশ রাজি হয়নি।

জবানবন্দির শেষে নিখোঁজ ভাই আলকাছ মল্লিকের বিষয়ে বিচার চান আব্বাস।

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত শতাধিক গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। বুধবার এ মামলায় আব্বাস মল্লিকের সাক্ষ্যগ্রহণ চলছিল।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত