পিচ্চি রাজার পালানোর ঘটনায় ৫ পুলিশ বরখাস্ত, গঠন তদন্ত কমিটি

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

ঢাকার আদালত থেকে কাশিমপুর কারাগারে ফেরার পথে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছেন ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গাড়িচালকসহ পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আসামি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে বিভিন্ন স্তরের পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপপুলিশ কমিশনারের (সদর দপ্তর) নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি ঘটনার তদন্ত করবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

কারাগার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরার জন্য পিচ্চি রাজাকে গাজীপুর থেকে প্রিজন ভ্যানে করে ঢাকায় আনা হয়। আদালতের কার্যক্রম শেষে বিকেলে তাঁকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফিরিয়ে নেওয়া হচ্ছিল।

ফেরার পথে গাজীপুরের নাওজোর এলাকায় পৌঁছালে শৌচাগারে যাওয়ার কথা জানান পিচ্চি রাজা। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা প্রিজন ভ্যান থামিয়ে তাঁকে স্থানীয় একটি শৌচাগারে নিয়ে যান। সেখান থেকেই কৌশলে পালিয়ে যান তিনি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জ্যেষ্ঠ জেল সুপার মো. নজরুল ইসলামও এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য, ঢাকা থেকে কারাগারে ফেরার পথে নাওজোর এলাকায় শৌচাগারে যাওয়ার কথা বলে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান ওই আসামি।

পুলিশের তথ্য অনুযায়ী, পিচ্চি রাজা রাজধানীর মোহাম্মদপুর এলাকার চিহ্নিত শীর্ষ মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে ২৫টির মতো মামলা রয়েছে।

গত ১৯ মে নেপাল থেকে দেশে ফেরার সময় বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা-পুলিশ। এ সময় তাঁর স্ত্রী ও শ্যালককেও গ্রেপ্তার করা হয়েছিল।

পালিয়ে যাওয়া পিচ্চি রাজাকে পুনরায় গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে তাঁর পালানোর ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত