বিশ্বকাপ ফাইনালের আগে একাদশ নিয়ে ভাবনায় স্কালোনি, প্রায় নিশ্চিত স্পেনের দল

| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা ও স্পেন শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করছে। তবে ফাইনালের আগে সম্ভাব্য একাদশ নিয়ে দুই দলের পরিস্থিতি ভিন্ন। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এখনও দুটি পজিশন নিয়ে সিদ্ধান্তহীনতায় থাকলেও স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে প্রায় চূড়ান্ত দল নিয়েই মাঠে নামার পরিকল্পনা করছেন।

বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় ২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে দুই দল। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে নামতে যাওয়া আর্জেন্টিনা শেষ মুহূর্ত পর্যন্ত দল নির্বাচন নিয়ে হিসাব-নিকাশ চালিয়ে যাচ্ছে।

পুরো টুর্নামেন্টের মতো এবারও নিজের পরিকল্পনা গোপন রেখেছেন স্কালোনি। তবে ধারণা করা হচ্ছে, সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানো একাদশে দুটি পরিবর্তন আসতে পারে।

সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ডান প্রান্তের রক্ষণভাগ নিয়ে। নাহুয়েল মোলিনা টুর্নামেন্টজুড়ে প্রথম পছন্দ হলেও ইংল্যান্ডের বিপক্ষে তার দিক থেকেই গোল হজম করতে হয়েছিল আর্জেন্টিনাকে। পরে বদলি হিসেবে নেমে ভালো পারফরম্যান্স করেন গনসালো মন্তিয়েল। ফলে ফাইনালে এই দুই ডিফেন্ডারের মধ্যে একজনকে বেছে নিতে হবে স্কালোনিকে।

মাঝমাঠেও রয়েছে আরেকটি প্রশ্ন। সেমিফাইনালে জুলিয়ানো সিমিওনে শুরু থেকে খেললেও বদলি হিসেবে নেমে রদ্রিগো দে পল ম্যাচের ছন্দ বদলে দেন। অভিজ্ঞতা, নেতৃত্ব এবং বড় ম্যাচের চাপ সামলানোর সক্ষমতা বিবেচনায় দে পলকে আবারও শুরুর একাদশে দেখা যেতে পারে।

জিওভানি লো সেলসোর নাম আলোচনায় থাকলেও তাকে শুরু থেকে খেলানোর সম্ভাবনা কম। ধারণা করা হচ্ছে, প্রয়োজনে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামানো হতে পারে এই মিডফিল্ডারকে।

অন্যদিকে স্পেন শিবিরে তেমন কোনো দুশ্চিন্তা নেই। সেমিফাইনালে ফ্রান্সকে হারানো দলটিকেই প্রায় অপরিবর্তিত রাখার পরিকল্পনা করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

সপ্তাহজুড়ে লামিন ইয়ামাল ও রাইট-ব্যাক পেদ্রো পোরোর ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও সংবাদ সম্মেলনে স্পেন কোচ জানিয়েছেন, দুজনই পুরোপুরি সুস্থ এবং ফাইনালে খেলার জন্য প্রস্তুত।

সম্ভাব্য আর্জেন্টিনা একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা/গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দে পল/জুলিয়ানো সিমিওনে, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

সম্ভাব্য স্পেন একাদশ:
উনাই সিমন; পেদ্রো পোরো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া; রদ্রি, ফাবিয়ান রুইস; লামিন ইয়ামাল, দানি ওলমো, আলেক্স বায়েনা; মিকেল ওইয়ারজাবাল।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত