বিশ্বচ্যাম্পিয়নদের বরণে লাল সমুদ্রে রূপ নিল মাদ্রিদ, উচ্ছ্বাসে ভাসল স্পেন

| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফেরার পর ইতিহাসের অন্যতম বড় সংবর্ধনা পেয়েছে স্পেন জাতীয় ফুটবল দল। রাজধানী মাদ্রিদে লাখো সমর্থকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা, যেখানে শহরের প্রধান সড়কজুড়ে ছিল উৎসবের আমেজ।

সোমবার সন্ধ্যায় ছাদখোলা বাসে বিশ্বচ্যাম্পিয়নদের নিয়ে শুরু হয় বিজয় প্যারেড। বিশ্বকাপ ট্রফি হাতে অধিনায়ক রদ্রি, কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং দলের অন্য সদস্যরা সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ২০ লাখ মানুষ এই উদযাপনে অংশ নেয়। লাল-হলুদ জার্সি পরা সমর্থকদের ঢলে রাজধানীর কেন্দ্রস্থল যেন স্পেনের পতাকার রঙে রঙিন হয়ে ওঠে।

দীর্ঘ শোভাযাত্রা শেষে দলটি পৌঁছায় ঐতিহাসিক সিবেলেস স্কয়ারে। সেখানে তৈরি করা মঞ্চে একে একে পরিচয় করিয়ে দেওয়া হয় বিশ্বকাপজয়ী দলের প্রতিটি সদস্যকে। নিজেদের পছন্দের গানের তালে মঞ্চে ওঠেন ফুটবলাররা। সবার গায়েই ছিল ‘উই আর চ্যাম্পিয়ন্স’ লেখা বিশেষ টি-শার্ট।

অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল কলম্বিয়ান পপ তারকা শাকিরার পাঠানো ভিডিও বার্তা। তিনি স্পেন দলকে অভিনন্দন জানিয়ে বলেন, ঐক্যের শক্তি দিয়ে পুরো বিশ্বের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছে তারা। একই সুরে কোচ লুইস দে লা ফুয়েন্তেও খেলোয়াড়দের প্রশংসা করে ঐক্য ধরে রাখার আহ্বান জানান।

মঞ্চে দলীয় ফটোসেশনের পর অধিনায়ক রদ্রি যখন বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেন, তখন মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে উপস্থিত জনতা। এরপর শুরু হয় সঙ্গীত, নাচ আর উদযাপনের মধ্য দিয়ে বিজয় উৎসব, যা রাত পর্যন্ত চলতে থাকে।

রোববার নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। পরদিন বিশেষ বিমানে মাদ্রিদে পৌঁছানোর পর বিমানবন্দরেই হাজারো সমর্থক তাদের স্বাগত জানান। ট্রফি হাতে বিমানের দরজায় দাঁড়িয়ে রদ্রি সমর্থকদের অভিবাদন জানালে চারদিকে করতালিতে মুখর হয়ে ওঠে পরিবেশ।

বিমানবন্দর থেকে দলটি প্রথমে রাজপ্রাসাদে যায়। সেখানে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও রাজপরিবারের সদস্যরা বিশ্বচ্যাম্পিয়নদের সংবর্ধনা জানান। এরপর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মনক্লোয়া প্যালেস থেকে শুরু হয় বিজয় শোভাযাত্রা। বাসের সামনে বড় করে লেখা ছিল—‘কিংস অব দ্য ওয়ার্ল্ড’।

উৎসবের মাঝেই অনুভূতির কথা জানান গোল্ডেন বলজয়ী অধিনায়ক রদ্রি। তিনি বলেন, দেশের হয়ে বিশ্বকাপ জয়ের অনুভূতির সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না। ছোটবেলায় জাভি ও ইনিয়েস্তাদের বিশ্বচ্যাম্পিয়ন হতে দেখেছিলেন, আর এবার সেই স্বপ্ন পূরণ করেছেন নিজেরাই।

এদিকে ২০৩০ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ স্পেন। পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে আসরটি আয়োজন করবে তারা। সেই বিশ্বকাপেও শিরোপা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তরুণ মিডফিল্ডার পেদ্রি। তার বিশ্বাস, চার বছর পর লামিন ইয়ামাল, গাভি ও পাউ কুবারসির মতো তরুণরা আরও পরিণত হয়ে স্পেনকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত