বিশ্বকাপ ফাইনালের পরই অবসরের ঘোষণা দিলেন রেফারি স্লাভকো ভিনচিচ

| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের ফাইনাল পরিচালনার মধ্য দিয়েই পেশাদার রেফারিং ক্যারিয়ারের ইতি টেনেছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। স্লোভেনিয়া ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে, তিনি আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন না।

৪৬ বছর বয়সী ভিনচিচের মতে, বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করার পর তার ক্যারিয়ারে অর্জনের মতো আর কিছু অবশিষ্ট নেই। তাই এ সময়কেই বিদায়ের জন্য উপযুক্ত মনে করেছেন তিনি।

বিশ্বকাপ ফাইনালের আগে ইউরোপীয় ফুটবলের বড় দুই আসরের ফাইনালেও দায়িত্ব পালন করেছেন ভিনচিচ। ২০২২ সালের ইউরোপা লিগ এবং ২০২৪ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও তিনি মূল রেফারি ছিলেন।

গত সপ্তাহে নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচ পরিচালনা করেন এই স্লোভেনিয়ান। ম্যাচে তিনি আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে লাল কার্ড দেখান।

তবে সেই সিদ্ধান্তই একমাত্র আলোচনার বিষয় ছিল না। ম্যাচ চলাকালে ভিনচিচের আরও কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। নিকো উইলিয়ামসের একটি গোল তিনি বাতিল করেন। তার ব্যাখ্যা ছিল, আক্রমণের সময় মিকেল মেরিনো আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির পায়ে আঘাত করেছিলেন।

এ ছাড়া আর্জেন্টিনার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের কয়েকটি বিপজ্জনক ট্যাকলও তার নজর এড়িয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এসব সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় আর্জেন্টিনা শিবির। পরে ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে সমর্থকদের একটি গণস্বাক্ষর অভিযানও শুরু হয়।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত