আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত গোলেই বিশ্বকাপের সেরা গোলের পুরস্কার জিতলেন কেপ ভার্দের কাবরাল

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কেপ ভার্দের ফুটবলার কাবরাল বিশ্বকাপের সেরা গোলের স্বীকৃতি অর্জন করে ফুটবল ইতিহাসের উল্লেখযোগ্য এক তালিকায় নাম লিখিয়েছেন। আর্জেন্টিনার বিপক্ষে করা তার দুর্দান্ত গোলটি প্রতিযোগিতার সেরা হিসেবে নির্বাচিত হয়েছে, যেখানে উজবেকিস্তানের এলদর শোমুরোদভ ও হাইতির উইলসন ইসিডরের গোল যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে।

এই স্বীকৃতির মাধ্যমে কাবরাল যোগ দিলেন বিশ্বকাপে স্মরণীয় গোল করা ফুটবলারদের কাতারে। এর আগে একই সম্মাননা পেয়েছেন আর্জেন্টিনার ম্যাক্সি রদ্রিগেজ, উরুগুয়ের দিয়েগো ফোরলান, কলম্বিয়ার হামেস রদ্রিগেজ, ফ্রান্সের বেঞ্জামিন পাভার্ড এবং ব্রাজিলের রিচার্লিসন।

বিশ্বকাপ শুরুর আগে মায়ামিতে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার প্রাক্কালে কাবরাল বলেছিলেন, তার সবচেয়ে বড় আশা ছিল লিওনেল মেসির পাশে দাঁড়িয়ে কয়েকটি ছবি তোলা। সেই ইচ্ছা পূরণ হলেও শেষ পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে তার মাঠের পারফরম্যান্স। গত আসরের চ্যাম্পিয়নদের বিপক্ষে ডান পায়ের কোণাকুণি শটে করা গোলই তাকে এনে দেয় বিশ্বকাপের সেরা গোলের পুরস্কার।

নিজের সেই গোলের মুহূর্ত স্মরণ করে বর্তমানে তুরস্কের ক্লাব ত্রাবজনস্পোরে খেলা কাবরাল বলেন, “যেই মুহূর্তে আমি প্রতিপক্ষকে (মাক আলিস্তার) কাটিয়ে গেলাম, আমি একটি ফাঁকা জায়গা দেখতে পেলাম আর ভাবলাম, ‘একবার চেষ্টা করেই দেখি।’ আমি দুই পায়েই ভালো শট নিতে পারি। আমি জায়গাটি দেখে নিয়েছিলাম এবং টপ কর্নারের দিকে আমার চোখ ছিল। আমি সেদিকে লক্ষ্য স্থির করি এবং খুব দারুণভাবে বলটিতে শট নিই।”

তিনি আরও বলেন, “আমি যখন ওপরে তাকালাম এবং দেখলাম, বলটি টপ কর্নারের দিকে যাচ্ছে, তখন আমার মনে হলো, ‘আমি এটা কী করলাম!’ আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। আমি আমার সতীর্থদের দিকে তাকালাম— সবাই আনন্দে চিৎকার করছিল, বিস্ময়ে মাথায় হাত দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছিল।”

গোল উদযাপনের অনুভূতি তুলে ধরে কাবরাল বলেন, “আমি কিছু না ভেবেই দৌড়াতে শুরু করি। তারপর বুঝতে পারলাম যে, আমি বিশ্বকাপে একটি দর্শনীয় গোল করেছি। বিশ্বকাপে কেবল একটি গোল করাই সবার স্বপ্ন থাকে, কিন্তু এত বড় মঞ্চে এত বড় দলের বিপক্ষে এভাবে গোল করাটা ছিল অসাধারণ। আমি সত্যিই অনেক খুশি ছিলাম।”

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত