বাবার মৃত্যুতে শোকে মেসি, অনির্দিষ্ট সময়ের জন্য ফুটবল থেকে বিরতিতে

সংগৃহীত
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাবা হোর্হে মেসির মৃত্যুর পর গভীর শোকে আছেন লিওনেল মেসি। মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আর্জেন্টাইন তারকা আপাতত ফুটবল থেকে বিরতি নিয়েছেন। তবে তিনি ঠিক কবে মাঠে ফিরবেন, সে বিষয়ে কোনো সময়সীমা জানা যায়নি।

গত শনিবার (৮ আগস্ট) আর্জেন্টিনার রোজারিও শহরের একটি হাসপাতালে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। এরপর থেকেই ফুটবল থেকে দূরে রয়েছেন মেসি। তার এই কঠিন সময়ে পাশে থাকার কথা জানিয়েছে ইন্টার মায়ামি, সতীর্থ ও কোচিং স্টাফ।

মেসির অনুপস্থিতিতে সম্প্রতি লিগস কাপের একটি ম্যাচে তার বাবার প্রতি শ্রদ্ধা জানায় ইন্টার মায়ামি। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্টেডিয়ামের বড় পর্দায় হোর্হে মেসির নাম দেখানো হয় এবং মায়ামির খেলোয়াড়েরা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন।

গ্যালারিতেও মেসির প্রতি সমর্থন প্রকাশ করেন দর্শকেরা। পতাকা হাতে সমর্থকেরা স্লোগান দেন। ম্যাচের দশম মিনিটে ‘শক্ত থাকো, লিও’ লেখা ব্যানারও প্রদর্শন করা হয়।

মেসির সতীর্থ ও ইন্টার মায়ামির ডিফেন্ডার ফাকুন্দো মুরা বলেন, ‘যা হয়েছে তাতে আমরা গভীরভাবে মর্মাহত। এই কঠিন সময়ে দূর থেকেই আমরা লিওর পাশে আছি। যখনই সে ফিরে আসার জন্য প্রস্তুত হবে, আমরা তাকে সমর্থন জানাব। এবং সামনের দিনগুলোতে আমরা তার পাশে আছি।’

কোচ গিয়ের্মো হয়োসও মেসির পরিস্থিতির গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেন, ‘এটি খুব কঠিন। অনেক সময় এমন পরিস্থিতিতে বলার মতো কোনো শব্দই থাকে না। এত কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলে নিজেকে সামলে ওঠা কঠিন হয়ে পড়ে। তবে জীবনে এমন কিছু অভিজ্ঞতার মুখোমুখি আমাদের সবাইকেই হতে হয়। ব্যথাটা এত তীব্র যে কোনোভাবেই এর জন্য পুরোপুরি প্রস্তুত হওয়া যায় না।’

আর্জেন্টিনার শীর্ষ গণমাধ্যমগুলো জানিয়েছে, আপাতত ফুটবল থেকে ছুটি নিয়েছেন মেসি। তবে গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, কতদিন তিনি মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে মেসি কিছু জানাননি। এমনকি ৩৯ বছর বয়সী এই তারকা ফুটবল থেকে অবসর নেবেন কি না, সেই প্রশ্নও উঠেছে।

মেসির মাঠে ফেরার বিষয়টি পুরোপুরি তার মানসিক অবস্থার ওপর নির্ভর করছে। তাই খুব দ্রুত তাকে খেলায় ফেরার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। চলতি মাসে মেজর লিগ সকারে চার ম্যাচসহ ইন্টার মায়ামির মোট ১৭টি ম্যাচ রয়েছে। এসব ম্যাচে দলের অধিনায়কের অনুপস্থিতি তাই ক্লাবটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত