সান্তোস ছাড়বেন কি না, ডিসেম্বরের পর সিদ্ধান্ত নেবেন নেইমার

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র জানিয়েছেন, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপই তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ছিল। তবে পেশাদার ফুটবল থেকে কবে অবসর নেবেন, সে বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।

সোমবার নিজের দাতব্য প্রতিষ্ঠান ইনস্টিটিউট নেইমার জুনিয়রের ষষ্ঠ বার্ষিক নিলাম অনুষ্ঠানে ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে নেইমার বলেন, ‘জানি না কত দিন খেলা চালিয়ে যাব। এখনই থামার কথা ভাবছি না, তবে কত দিন পারব সেটাও নিশ্চিত নই।’

বর্তমানে সান্তোসের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত। এরপর ক্লাবে থেকে যাওয়ার, অন্য কোথাও যোগ দেওয়ার কিংবা অবসর নেওয়ার সম্ভাবনা খোলা রেখেছেন তিনি।

নেইমার বলেন, ‘সান্তোসের সঙ্গে ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে। সম্মানের সঙ্গে শেষটা করতে চাই। এরপর ভেবে দেখব, সান্তোসে থাকব নাকি ছেড়ে অন্য কোথাও যাব কিংবা খেলা ছেড়ে দেব কি না। সত্যি বলতে এখনো জানি না কী করব, ডিসেম্বর আসতে অনেক দেরি।’

নিজের দাতব্য কার্যক্রম নিয়েও কথা বলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তিনি বলেন, ‘আমি যা ভালোবাসি, তা মন থেকেই করি। ইনস্টিটিউটটি গড়ে তোলাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় গোল।’

এদিকে আগামীকাল কোপা দো ব্রাজিলের দ্বিতীয় লেগে রেমোর মুখোমুখি হবে সান্তোস। ম্যাচটি সামনে রেখে নেইমার জানান, তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।

তিনি বলেন, ‘শারীরিকভাবে বেশ ভালো অনুভব করছি। ধীরে ধীরে নিজের সেরাটা ফিরে পাচ্ছি। আগামীকালের ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত