হবিগঞ্জে হামলার পর পুলিশি নিরাপত্তায় মৌলভীবাজারে এনসিপির নাসীরুদ্দীন ও সারজিস

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে পদযাত্রা শেষে ফেরার পথে হামলার মুখে পড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমকে পুলিশি নিরাপত্তায় মৌলভীবাজারে পাঠানো হয়েছে। হামলার পর তারা প্রথমে একটি ব্যাংকে আশ্রয় নেন, পরে পুলিশ তাদের সার্কিট হাউসে নিয়ে যায়।

মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে কর্মসূচি শেষ করে ফেরার সময় এনসিপির নেতাদের বহনকারী গাড়িবহরে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেছে দলটি।

হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এনসিপি নেতাদের উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়। পরে বুধবার মৌলভীবাজারে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য তাদের পুলিশি নিরাপত্তায় সেখানে পাঠানো হয়।

মঙ্গলবার মধ্যরাতে এনসিপির মিডিয়া টিমের সদস্য ইয়াসির আরাফাত জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী ইতোমধ্যে মৌলভীবাজারে পৌঁছেছেন। সারজিস আলম হবিগঞ্জের হাসপাতালে আহতদের খোঁজ নেওয়ার পর মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন।

এনসিপির দাবি, হামলায় দলের নেতাকর্মী ও কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষে ফেরার পথে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।

“আহতদের মধ্যে হবিগঞ্জ জেলা এনসিপির সদস্যসচিব মাহবুবুল বারি চৌধুরী মোবিনের হাত ভেঙে গেছে। এ ছাড়া অন্য আরেকটি ছেলের চোখের অবস্থা আশঙ্কাজনক।”

জেলা এনসিপির সদস্যসচিব মাহবুবুল বারি চৌধুরী মোবিন বলেন, “ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা আমাদের কেন্দ্রীয় নেতাসহ নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়ে আহত করেছে। তারা আমার হাত ভেঙে দিয়েছে। আমি চিকিৎসার জন্য সিলেটে যাচ্ছি।”

অন্যদিকে, ছাত্রদলের পক্ষ থেকে হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, এনসিপির নেতারা বিভিন্ন সভা-সমাবেশে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দেন এবং এ কারণেই সাধারণ ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। তার দাবি, এতে ছাত্রদলের নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই।

ছাত্রদল নেতাদের অভিযোগ, মঙ্গলবার দুপুরে আজমিরীগঞ্জে শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে এনসিপির নেতারা বিএনপির নেতাদের নাম উল্লেখ করে ‘গুণ্ডাবাহিনী’ বলে বক্তব্য দেন। এ ঘটনায় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে সন্ধ্যায় টাউন হল এলাকায় এনসিপির পদযাত্রা শেষে তাদের ঘিরে বিক্ষোভ হয় এবং সেখান থেকেই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

পুলিশ সুপার তারেক মাহমুদ বলেন, “এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হবে।”

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত