‘মজলুম থেকে কীভাবে জালিম হয়, জামায়াতকে দেখলেই বোঝা যায়’: রাশেদ খাঁন

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

একসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে বক্তব্য দিলেও দলটির বর্তমান কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার ভাষ্য, একটি রাজনৈতিক দল কীভাবে ‘মজলুম থেকে জালিমে’ পরিণত হতে পারে, জামায়াতকে দেখলে তা বোঝা যায়।

শনিবার (২২ আগস্ট) এনপিবি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের রাজনৈতিক আচরণ ও নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে এসব মন্তব্য করেন তিনি।

নিজের আগের অবস্থানের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, “আমি এক সময় জামায়াতের পক্ষ নিয়ে বক্তব্য দিয়েছি। যে সময় জামায়াত মজলুম ছিল, কিন্তু কীভাবে একটি দল মজলুম থেকে জালিমে পরিণত হয় তা জামায়াতকে না দেখলে বোঝা যায় না।”

জামায়াতের নেতাকর্মীদের ভাষা ও আচরণ নিয়েও অভিযোগ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, “জামায়াতের নেতাকর্মীদের কাজই হচ্ছে মানুষকে বাজে ভাষায় কথা বলা। তাদের মধ্যে সভ্যতা ও মূল্যবোধ নেই। এছাড়া তারা মানুষকে মূল্যায়ন করে না বললেই চলে।”

জামায়াতকে এখনও যারা ‘মজলুম’ হিসেবে বিবেচনা করেন, তাদের সেই মূল্যায়ন নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। দলটির বক্তব্য ও বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে এমন পরিচয়ের সামঞ্জস্য নেই বলে মত দেন তিনি।

রাশেদ খাঁন বলেন, “জামায়াতকে অনেকে এখনও মজলুম বলে, কিন্তু জামায়াতের বক্তব্য শুনে কী মজলুম মনে হয়?”

বিরোধী দলে থেকেও হুমকি দেওয়া, পেশিশক্তির ব্যবহার এবং ক্যাম্পাস ও হল দখলের মতো কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ তুলে দলটির ভূমিকার সমালোচনা করেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সহকারী প্রশ্ন রাখেন, “বিরোধীদলে থাকা সত্ত্বেও যারা এই ভাবে হুমকি, পেশিশক্তি ব্যবহার, ক্যাম্পাস দখল বা হল দখলের মতো কাজ গুলো যারা করতে পারে তারা কী আসলেই বিরোধী দল হতে পারে?”

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত