রোববার ৩৫ প্রতিনিধির বৈঠকে চূড়ান্ত হবে কওমিপন্থি সাত দলের ঐক্য ফর্মুলা

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: আলহেরা
ছবি: আলহেরা

কওমিপন্থি সাত ইসলামী দলের ঐক্য প্রক্রিয়ার চূড়ান্ত ধাপের বৈঠক আগামী ২৭ সেপ্টেম্বর চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগরে অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে সাত দলের দেওয়া পৃথক প্রস্তাব সমন্বয় করে তৈরি করা রূপরেখা নিয়ে আলোচনা হবে। সাত দলের প্রতিটি থেকে পাঁচজন করে মোট ৩৫ প্রতিনিধি এতে অংশ নেবেন।

সাত দলের ঐক্য প্রক্রিয়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে গঠিত উপকমিটির শেষ বৈঠকও একই দিন সকালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর সকাল ১০টায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে বৈঠকে সমন্বিত রূপরেখাটি উপস্থাপন করা হবে। মতামত পর্যালোচনার পর ঐকমত্যের ভিত্তিতে ঐক্যের ফর্মুলা চূড়ান্ত করার কথা রয়েছে।

হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরউল্লাহ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ তথ্য জানান। তিনি বলেন, সাত দলের প্রতিনিধিদের সামনে সমন্বিত রূপরেখা উপস্থাপন করা হবে এবং তাদের মতামতের ভিত্তিতে আমির চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

ঐক্য প্রক্রিয়ার আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো—একই সময়ে সাত দলের কোনো সদস্য অন্য রাজনৈতিক জোটে থাকতে পারবে কি না। এ বিষয়ে দলগুলোর অবস্থানে পার্থক্য রয়েছে। মুফতি বশিরউল্লাহ জানান, বেশিরভাগ দল একই সময়ে অন্য কোনো জোটে না থাকার পক্ষে মত দিয়েছে। তবে হেফাজতের এ বিষয়ে কোনো ব্যক্তিগত পছন্দ নেই এবং আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত দেবেন।

এ বিষয়ে মতভেদ থেকে গেলে সংখ্যাগরিষ্ঠ মত বিবেচনার সম্ভাবনার কথাও জানিয়েছেন মুফতি বশিরউল্লাহ। তবে তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতেই নেওয়ার চেষ্টা থাকবে। তার ভাষ্য, ২৭ সেপ্টেম্বরের বৈঠকই সাত দলের ঐক্য নিয়ে শেষ বৈঠক এবং সেদিনই রূপরেখা চূড়ান্ত হবে।

গত ১৬ জুলাই চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগরে সাত দলের নেতাদের বৈঠকের মধ্য দিয়ে এই ঐক্য প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে পথ চলার বিষয়ে সেদিন দলগুলোর নেতারা নীতিগতভাবে একমত হন।

এরপর দলগুলোর কাছে পৃথক প্রস্তাব চাওয়া হয়। এসব প্রস্তাব পর্যালোচনা ও সমন্বয়ের জন্য হেফাজতের উদ্যোগে সাত সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়। ১ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসায় উপকমিটির বৈঠকে দলগুলোর প্রস্তাব নিয়ে আলোচনা শেষে সমন্বিত রূপরেখা তৈরির কাজ শেষ হয়। তবে তখনও সেটি সাত দলের নেতাদের সামনে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়নি।

দলগুলোর প্রস্তাবে ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে বড় ধরনের মতবিরোধ না থাকলেও ঐক্যের কাঠামো, রাজনৈতিক কর্মকৌশল ও সাংগঠনিক পদ্ধতি নিয়ে ভিন্ন মত রয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে ঐক্য এবং নির্বাচনসহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সমন্বয়ের পক্ষে অবস্থান নিয়েছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি ও আদর্শের ভিত্তিতে ঐক্যের ওপর গুরুত্ব দিয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিটি দলের নিজস্ব রাজনৈতিক ও নির্বাচনী সিদ্ধান্ত নেওয়ার অধিকার বজায় রাখার পক্ষে মত দিয়েছে।

অন্যদিকে খেলাফত মজলিস ঐক্যে থাকা দলগুলোর অন্য কোনো জোটে না থাকার পক্ষে অবস্থান জানিয়েছে। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সমমনা দলগুলোর ঐক্যের পাশাপাশি মাঠে সক্রিয় থাকার ওপর গুরুত্ব দিয়েছে। বাংলাদেশ খেলাফত আন্দোলন কওমি স্বাতন্ত্র্য বজায় রেখে হেফাজতের তত্ত্বাবধানে ঐক্যের প্রস্তাব দিয়েছে। ইসলামী ঐক্যজোট ঐক্যের ভিত্তি হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদার ওপর গুরুত্ব দিয়েছে।

সাত দলের ঐক্য প্রক্রিয়ায় থাকা দলগুলো হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান ১৮ সেপ্টেম্বর থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন। চিকিৎসার জন্য তিনি সেখানে অবস্থান করছিলেন বলে জানিয়েছেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত