বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট নাকি আওয়ামী লীগের মিছিল: শ্রীপুরে এনসিপি নেতা গ্রেপ্তারে মুখোমুখি দুই দাবি

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে পোস্ট দেওয়ার পর গাজীপুরের শ্রীপুরে আশরাফুল ইসলাম ওরফে সজল (২৬) নামের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার আশরাফুল ইসলাম উপজেলার বরামা গ্রামের ইমতিয়াজ উদ্দিনের ছেলে। তিনি এনসিপির শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য।

তবে ফেসবুক পোস্টের কারণে নয়, বরং সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া আগের একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে থানা পুলিশ।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, সম্প্রতি বিদ্যুৎ বিল অতিরিক্ত আসার প্রেক্ষাপটে নিজের ফেসবুক আইডিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে একটি পোস্ট দেন আশরাফুল। পরবর্তীতে স্ক্রিনশট ছড়িয়ে পড়লে স্থানীয়দের পরামর্শে তিনি পোস্টটি মুছে ফেলেন।

আশরাফুলের পরিবার ও দলের দাবি, এই পোস্টের কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার মা আসমা আক্তার বলেন, "ছেলে সহজ-সরল মানুষ, ভুলের মাথায় পোস্ট দিয়ে ফেলেছিল। পরে সবাই বলায় পোস্ট ডিলিটও করে দেয়। কিন্তু পুলিশ তাকে কেবল ওই পোস্ট ও কমেন্টের জেরে গ্রেপ্তার করল, যা আমরা মেনে নিতে পারছি না।"

এনসিপির শ্রীপুর উপজেলা আহ্বায়ক আবু রায়হান মেজবাহ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। দলীয় পরিচয় জানার পরও বিনা অপরাধে তাকে আটক করা হয়েছে দাবি করে তিনি বলেন, "প্রশাসন এখনো নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবে পরিচালিত হচ্ছে। সেই ফ্যাসিবাদী আচরণের ধারাবাহিকতায় সজলকে গ্রেপ্তার করা হয়েছে।" গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার রাতে স্থানীয় বরমী বাজারে এনসিপির উদ্যোগে বিক্ষোভ মিছিলের কথা জানিয়ে তিনি সজলের আশু মুক্তি দাবি করেন।

অন্যদিকে পুলিশ রাজনৈতিক বা ফেসবুক পোস্টের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, গত ২১ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শ্রীপুরের জৈনাবাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা একটি মশালমিছিল বের করেন। ওই ঘটনায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সন্দেহভাজন আসামি হিসেবেই আশরাফুলকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও স্পষ্ট করেন, কোনো ফেসবুক স্ট্যাটাসের ওপর ভিত্তি করে তাকে গ্রেপ্তার করা হয়নি; বরং গ্রেপ্তারের অনেক পরে পুলিশ বিভিন্ন মাধ্যম থেকে ওই স্ট্যাটাসের বিষয়টি জানতে পেরেছে।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত