ঢাবির ছাত্রী হল ২৪ ঘণ্টা খোলা নিয়ে ভিন্ন মত, সময় বাড়ানোর দাবিতে স্মারকলিপি আরেক প্ল্যাটফর্মের

| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হল ২৪ ঘণ্টা খোলা রাখার দাবির মধ্যেই এবার ভিন্ন প্রস্তাব নিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন একদল নারী শিক্ষার্থী। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারের শিক্ষার্থীরা হল সার্বক্ষণিক খোলা রাখার পক্ষে নন; তবে বর্তমান নিয়ম শিথিল করে হলে প্রবেশের সময়সীমা রাত ১১টা ৩০ মিনিট থেকে ১২টা পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছেন।

সোমবার দুপুরে ‘বৈষম্যহীন ছাত্রী হল’ প্ল্যাটফর্ম ছাত্রী হল ২৪ ঘণ্টা খোলা রাখাসহ তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়। এর কয়েক ঘণ্টা পর একই বিষয়ে আলাদা স্মারকলিপি জমা দেয় ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীবৃন্দ’ প্ল্যাটফর্ম।

তাদের স্মারকলিপিতে বলা হয়, বৈধ বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে আবাসিক ও অনাবাসিক সব নারী শিক্ষার্থীর ছাত্রী হলে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মূল ফটকে প্রবেশের সময়সীমা বাড়ানো, বৈধ পরিচয়পত্র দেখিয়ে যেকোনো সময় ‘লেইট গেট’ ব্যবহার করে হলে প্রবেশের সুযোগ নিশ্চিত করা এবং জরুরি প্রয়োজনে হল থেকে বের হওয়ার প্রক্রিয়া হয়রানিমুক্ত করার দাবি জানানো হয়।

এ ছাড়া আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতের জন্য প্রয়োজনীয় পরিচয়পত্র জমা দেওয়ার শর্তে তাঁদের মা ও বোনদের হলের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়ার দাবিও জানানো হয়েছে।

একই ইস্যুতে আলাদা কর্মসূচি নেওয়ার বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান জেরিন বলেন, ‘তাঁরা রোববার বিকেলেই কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং অন্য প্ল্যাটফর্মের সদস্যরাও এতে সংহতি প্রকাশ করেছিলেন। তাঁদের সোমবারের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বানও জানানো হয়েছিল। এরপরও তারা (বৈষম্যহীন ছাত্রী হল) কেন আলাদা কর্মসূচি গ্রহণ করেছে, সে বিষয়ে তাঁরা অবগত নন।’

ছাত্রী হল ২৪ ঘণ্টা খোলা রাখার দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তাঁরা মূল ফটকের সময়সীমা রাত ১০টার পরিবর্তে সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত বাড়ানোর পক্ষে। একই সঙ্গে লেইট গেট সব সময় খোলা রাখতে হবে এবং লেইট গেট দিয়ে প্রবেশের ক্ষেত্রে যে হয়রানি করা হয়, তা বন্ধ করতে হবে।’

এর আগে স্মারকলিপি জমা দেওয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলনে নুসরাত জাহান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই অযৌক্তিক নিয়ম আগামী সাত দিনের মধ্যে প্রত্যাহার না করা হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।’

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে রাত ১০টা পর্যন্ত প্রবেশের অনুমতি রয়েছে।

গ্যাস সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত, সরবরাহ বাড়াতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

‘বঙ্গবন্ধুর জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না’: আসিফ নজরুল

গ্রিন-ক্যারির প্রতিরোধে দিন শেষ, জয়ের পথে বাংলাদেশ?

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে যুক্ত হলেন রিজভীসহ চার নেতা

৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নাম বিএনপি: সালাহউদ্দিন

ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান ও শিঙাড়া বিলির অভিযোগে তিনজনকে মারধর

দুই এলএনজি টার্মিনাল চালু, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ল

অক্টোবরে একসঙ্গে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর আশা প্রধানমন্ত্রীর

দুই-এক দিনের মধ্যেই ছাত্রদলের নতুন কমিটি, দায়িত্ব ছাড়ার বার্তা রাকিবের

১০

হাসানের জোড়া আঘাতের পর তাইজুলের শিকার লাবুশেন

১১

হরমুজে হামলার জেরে আন্তর্জাতিক বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

১২

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প

১৩

১৫ আগস্ট ঘিরে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা র‌্যাবের

১৪

‘গণভোটের রায় কার্যকর হলে বিপুল ভোটে জিততেন অলি আহমদ’

১৫

সালাহউদ্দিনকে স্থানীয় সরকার, স্বরাষ্ট্রের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১০

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

১১

ফুলহামের মূল দলে সুযোগ পেয়েই নজর কাড়লেন ফারহান, বাড়ছে বাংলাদেশের স্বপ্ন

১২

রাজধানীর বাসব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা, কমছে রুট ও অপারেটর

১৩

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১৪

সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, উঠলেন গুলশানের বাসভবনে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত