‘শুধু ওষুধে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়’, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় জোর স্বাস্থ্যমন্ত্রীর

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চিকিৎসাব্যবস্থাকে শুধু রোগ নিরাময়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, শুধু ওষুধ দিয়ে কোনো জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়; জন্মের পর থেকেই উদ্ভাবনী প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণে গুরুত্ব দিতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) আয়োজিত ২০২৫–২৬ অর্থবছরের রাজস্বখাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, একজন চিকিৎসকের মানবিক আচরণ ও আন্তরিকতা রোগীর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার ভাষায়, একজন ডাক্তারের হাসিমুখ ও সহমর্মিতাপূর্ণ ব্যবহার অনেক সময় রোগীকে মানসিকভাবে অর্ধেক সুস্থ করে দেয়। তাই চিকিৎসা শুধু ওষুধ বা ট্যাবলেটের মধ্যে সীমাবদ্ধ নয়; সঠিক পরামর্শ ও ভালো ব্যবহারও চিকিৎসার অপরিহার্য অংশ।

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, অসুস্থ ও অসহায় মানুষের শেষ ভরসা চিকিৎসক। রোগীদের প্রতি দায়িত্বশীল ও মানবিক আচরণের মাধ্যমে চিকিৎসকদের মানুষের আস্থা অর্জন করতে হবে।

দেশে ক্যান্সার ও কিডনি রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব অসংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদের দীর্ঘমেয়াদি ভোগান্তি ও চিকিৎসার চাপ অনেক বেশি। এ কারণে সচেতনতা বৃদ্ধি এবং এ ধরনের রোগ প্রতিরোধে গবেষণা আরও জোরদার করার প্রয়োজন রয়েছে।

সরকারের স্বাস্থ্যনীতি তুলে ধরে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানুষের মৌলিক চাহিদা, বিশেষ করে স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, গবেষণা এবং জনসচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য এবং কোনো নাগরিক যেন স্বাস্থ্যসেবার বাইরে না থাকেন, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এম এম জিয়াউদ্দিন হায়দার বলেন, স্বাস্থ্য গবেষণায় বাংলাদেশের দীর্ঘদিনের সাফল্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ডায়রিয়া ও কলেরা নিয়ে দেশের গবেষণার সুফল বিশ্বব্যাপী কাজে লাগছে।

তিনি গবেষকদের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দিয়ে বলেন, গবেষণার তথ্য উপস্থাপনের আগে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে গিয়ে বাস্তব পরিস্থিতি বোঝা জরুরি। স্থানীয় অভিজ্ঞতা ও সমস্যার ভিত্তিতে গবেষণা পরিচালিত হলে কার্যকর সমাধান বের করা সহজ হবে। একটি উপজেলার সফল উদ্যোগ অন্য এলাকায় সম্প্রসারণ করা গেলে দেশের স্বাস্থ্যব্যবস্থার সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আক্তার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত