ক্রিকেটার থেকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী, ডেভিড ইমনের অপরাধজগত

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে একের পর এক হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত মোবারক হোসেন ইমন, যিনি ‘ডেভিড ইমন’ নামে পরিচিত, গ্রেপ্তারের পর তার অপরাধজগতের বিস্তৃতি নিয়ে নতুন করে সামনে এসেছে নানা তথ্য। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, অল্প সময়ের মধ্যেই তিনি চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে অন্যতম প্রভাবশালী সন্ত্রাসীতে পরিণত হন এবং বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন।

পুলিশের তথ্যমতে, আনুমানিক ২৫ বছর বয়সী ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের বাসিন্দা। কৃষক পরিবারের সন্তান ইমন একসময় সম্ভাবনাময় ক্রিকেটার ছিলেন। এসএসসি পাসের পর তিনি ওমানে যান এবং প্রায় এক বছর পর দেশে ফেরেন। পরে ছাত্ররাজনীতিতে যুক্ত হয়ে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর পুরোপুরি অপরাধচক্রের সঙ্গে সম্পৃক্ত হন বলে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, বড় সাজ্জাদের সহযোগী ছোট সাজ্জাদ কারাগারে যাওয়ার পর মাঠপর্যায়ে ডেভিড ইমন ও মোহাম্মদ রায়হান আলম চক্রটির কার্যক্রম পরিচালনা শুরু করেন। চট্টগ্রর নগরের বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ, পতেঙ্গা ও চান্দগাঁওসহ বিভিন্ন এলাকা এবং জেলার রাউজান, হাটহাজারী ও ফটিকছড়িতে তাদের তৎপরতা ছিল বলে পুলিশের দাবি।

পুলিশ বলছে, অস্ত্র ব্যবহারে দক্ষ ইমনের নেতৃত্বে প্রায় ৫০ জন শুটার ও সক্রিয় অপরাধীর একটি নেটওয়ার্ক গড়ে ওঠে। তার অস্ত্র হাতে তোলা একাধিক ছবি ও কলরেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তদন্তকারীদের দাবি, তার কাছে ১৫ থেকে ২০টি আগ্নেয়াস্ত্রের উপস্থিতির তথ্য রয়েছে।

পুলিশের নথি অনুযায়ী, ইমনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে অন্তত ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ২৮ আগস্ট চট্টগ্রামে আনিস ও মোহাম্মদ হাসান হত্যা মামলায় তার নাম আসে। ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকার আলোচিত জোড়া খুন, একই বছরের ২৩ মে পতেঙ্গা সমুদ্রসৈকতে ঢাকাইয়া আকবর হত্যা এবং চন্দনপুরায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হামলার মামলাতেও তিনি অভিযুক্ত।

তদন্তে উঠে এসেছে, গত ১৩ জুলাই চট্টগ্রামের চকবাজারে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের মালিকের কাছে আন্তর্জাতিক নম্বর থেকে ফোন করে দুই কোটি টাকা চাঁদা দাবি করা হয়। অভিযোগ অনুযায়ী, চাঁদা না পেয়ে তার নির্দেশে ৩০ থেকে ৩৫ জন সশস্ত্র ব্যক্তি প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। ওই ঘটনার অডিও ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।

এ ছাড়া চলতি বছরের শুরুতে চট্টগ্রামের ব্যবসায়ী ও স্মার্ট গ্রুপের পরিচালক মুজিবুর রহমানের বাসভবনে চাঁদার উদ্দেশ্যে একাধিক হামলা ও গুলিবর্ষণের ঘটনার পেছনেও তার নির্দেশ ছিল বলে পুলিশের দাবি।

ডেভিড ইমনের অতীত সম্পর্কে তার সাবেক কোচ আমিনুল হক বলেন, “ইমন খুবই ভালো ক্রিকেট খেলতেন। বাঁহাতি লেগ স্পিনার (চায়নাম্যান) হিসেবে তার ভালো পরিচিতি ছিল। ব্যাটিংও ভালো করতেন। জাতীয় দলের খেলোয়াড় কিংবা বিদেশি দলের খেলোয়াড়েরা চট্টগ্রামে এলে নেট অনুশীলনে ইমন বল করতেন। তার ভালো সম্ভাবনা ছিল। কিন্তু হঠাৎ করেই খেলা থেকে উধাও হয়ে যায়। ২০২০ সালের পর তাকে আর দেখা যায়নি।”

পুলিশ জানায়, ২৫ জুলাই চট্টগ্রামের অক্সিজেন-কুয়াইশ সড়ক থেকে ইমনের দুই সহযোগী আসিফ ও আরিফকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম ও যশোর জেলা পুলিশ যৌথ অভিযান চালায়।

এরপর ২৯ জুলাই ভোরে যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর চেকপোস্টে একটি কালো মাইক্রোবাসে করে ভারতে পালানোর সময় ডেভিড ইমন ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার এড়াতে তিনি গোঁফ কেটে ছদ্মবেশ নিয়েছিলেন এবং ‘মিরাজ’ নাম ব্যবহার করছিলেন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, ডেভিড ইমন বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম জেলা পুলিশের হেফাজতে রয়েছেন। তিনি বলেন, “লোকজনকে ফোনে ইমন এমনভাবে হুমকি দিতেন, শুনলেই মানুষ খুব সহজে ভয় পেয়ে যেতো। অস্ত্রও ভালো চালাতে পারেন। ভয়ংকর শুটার। একাধিক হত্যাকাণ্ড, অপরাধ এবং চাঁদাবাজির ঘটনায় তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত