আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের মধ্যে আজ সন্ধ্যা থেকে দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বুধবার (১২ আগস্ট) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার সন্ধ্যা থেকেই একটি কৌশল নেওয়া হয়েছে। তিনি বলেন, 'গতকাল সন্ধ্যা থেকেই আমরা একটি কৌশল গ্রহণ করেছি। আশা করছি, আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।'

চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সম্ভাব্য সব বিকল্প নিয়ে কাজ করছে বলেও জানান তিনি। তার ভাষায়, 'আমাদের হাতে থাকা সম্ভাব্য সব বিকল্প নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।'

মালয়েশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির বিষয়ে জানতে চাইলে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, 'আমরা অন্তত একটি এলএনজি কার্গো পাওয়ার আশা করছি। তবে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আনতে হলে তা একটি প্রক্রিয়ার বিষয়। আপনারা জানেন, বর্তমানে আইএসও ট্যাংক সহজলভ্য নয়।'

এলএনজি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সহযোগিতাও চেয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে রাতারাতি দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানো সম্ভব নয় বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে দাবি করে তিনি বলেন, 'জনগণ অবশ্যই সরকারের বার্তা জানতে চায়। আমি যদি সেই বার্তা দেওয়ার মতো পরিস্থিতিতে থাকতাম, তবে অবশ্যই দিতাম।'

তিনি আরও বলেন, 'জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখে আমরা সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি, সাধারণ মানুষ বুঝতে পারছেন যে আমাদের প্রচেষ্টায় কোনো কমতি নেই।'

বর্তমান সংকটের জন্য আগের সরকারগুলোর মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতিকে দায়ী করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, 'আপনি যখন একটি ভুল নীতি গ্রহণ করবেন, তখন কোনো না কোনো সময় তার মাশুল আপনাকে গুনতেই হবে।'

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, 'আগের সরকারগুলো কোনো মধ্যম বা দীর্ঘমেয়াদি সমাধানের পথ খোঁজেনি। তারা শুধু তাৎক্ষণিক সমাধান নিয়ে চলেছে; আর সে কারণেই আজ হঠাৎ এমন সংকট তৈরি হয়েছে।'

তার মতে, বর্তমান সংকট অনিবার্য ছিল এবং এটি যেকোনো সময় দেখা দিতে পারত। তিনি বলেন, 'আজ যদি এটি না হতো, তবে হয়তো আগামীকাল হতো। আগামীকাল না হলে হয়তো পরশু। কোনো না কোনো সময়ে আমাদের এই পরিস্থিতির মুখোমুখি হতেই হতো।'

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত