বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে লাগবে অন্তত দুই বছর: আমির খসরু

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্যবসা-বাণিজ্যে প্রশাসনিক ও নীতিগত বাধা কমাতে নিয়ন্ত্রণমুক্তকরণ কার্যক্রম বাস্তবায়নে কঠোর নজরদারির উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য গঠিত হয়েছে একটি টাস্কফোর্স, যা প্রতিদিন সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করবে। পাশাপাশি সরকারি কোনো সংস্থা নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে ব্যবসায়ী ও নাগরিকদের অভিযোগ জানানোর সুযোগ দিতে একটি ওয়েবসাইট তৈরির কাজ চলছে।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সংস্কার বাস্তবায়নের জন্য কিছু আইন সংশোধন প্রয়োজন হবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, এ সংক্রান্ত আইন সংশোধনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

তবে ব্যবসা ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ পরিস্থিতির দ্রুত উন্নতির বিষয়ে সতর্ক করেছেন আমির খসরু। তিনি বলেন, চার থেকে ছয় মাস কিংবা এক বছরের মধ্যে এ সংকটের সমাধান সম্ভব নয়। সংকট কাটিয়ে উঠতে অন্তত দুই বছর সময় লাগবে।

সভায় তিনি বলেন, 'বিদ্যুৎ ও গ্যাসের বিষয়ে ছয় মাসের মধ্যে কোনো কিছুরই সমাধান সম্ভব নয়। এক বছরের মধ্যেও সমাধান মিলবে না। এটি কাটিয়ে উঠতে অন্তত দুই বছর সময় লাগবে।'

সরকারের নিয়ন্ত্রণমুক্তকরণ কর্মসূচির অগ্রগতি তদারক করাই টাস্কফোর্সটির মূল দায়িত্ব। সরকারের ঘোষিত পদক্ষেপগুলো সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করবে এই কমিটি।

নিয়ন্ত্রণমুক্তকরণ কার্যক্রমের গুরুত্ব বোঝাতে নিজের সাম্প্রতিক বাজেট বক্তৃতার কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, 'চার সাড়ে চার ঘণ্টার দীর্ঘ বাজেট বক্তৃতার সাড়ে চার পৃষ্ঠা জুড়ে রাখা হয়েছিল নিয়ন্ত্রণমুক্তকরণের বিষয়টি। এর থেকেই ব্যবসা-বাণিজ্যের প্রশাসনিক ও নীতিগত বাধা কমানোর ক্ষেত্রে সরকারের অঙ্গীকারের বিষয়টি বোঝা যায়।'

বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসা জটিল প্রশাসনিক নিয়মনীতি ও ব্যবস্থার কারণে এই সংস্কার বাস্তবায়ন সহজ হবে না বলে স্বীকার করেন আমির খসরু। তবে কঠিন হলেও সরকার এ উদ্যোগ বাস্তবায়নে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত