হাসনাত আব্দুল্লাহর ক্ষমা চাওয়ার দাবিতে অনড় কওমি ছাত্র ঐক্য পরিষদ, একই স্থানে কর্মসূচি ঘোষণা

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে শনিবার (২৯ আগস্ট) বিকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত কর্মসূচির মধ্যেই একই স্থানে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে চলমান বিরোধের মধ্যে একই জায়গায় দুই পক্ষের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।

এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শনিবার বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে হওয়ার কথা রয়েছে। অন্যদিকে কওমি ছাত্র ঐক্য পরিষদ সেখানে কুরআন তিলাওয়াত, হামদ-নাত ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করার ঘোষণা দিয়েছে।

শনিবার সকালে শহরের জামিয়া ইউনূছিয়া ইসলামিয়া মাদ্রাসা চত্বরে দেওয়া ভিডিও বার্তায় নতুন কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির নেতা খালেদ সাইফুল্লাহ। তিনি বলেন, তাদের দেওয়া তিনটি দাবি মেনে নেওয়া হয়নি এবং হাসনাত আব্দুল্লাহ লাইভে এসে ক্ষমাও চাননি। এ সময় এনসিপি ও হাসনাত আব্দুল্লাহকে কঠোর হুঁশিয়ারিও দেন তিনি।

একই স্থানে কর্মসূচির ঘোষণা আসার পর সম্ভাব্য সংঘাত বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম.এম. রকীব উর রাজা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসন দেখবে।

তিনি বলেন, একই সময়ে একই স্থানে দুটি কর্মসূচি হলে সংঘাত বা অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা রয়েছে। এ বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। পাশাপাশি পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে।

এর আগে শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে জামিয়া ইউনূছিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে কওমি ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। এতে প্রায় ২০০ থেকে ৩০০ জন অংশ নেন। শহরের বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার এম.এম. রকীব উর রাজা জানিয়েছেন, শুক্রবার রাতের ওই বিক্ষোভে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সমাবেশে বক্তারা জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের সমালোচনা করেন। তারা দাবি করেন, ওই বক্তব্যের জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। এ সময় হাসনাত আব্দুল্লাহ ও এনসিপিকে বয়কটের স্লোগানও দেওয়া হয়।

কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতারা দাবি করেন, হাসনাত আব্দুল্লাহকে লাইভে এসে এবং জাতীয় সংসদে গিয়ে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কোনো কর্মসূচি হতে না দেওয়া এবং দলটি ও হাসনাত আব্দুল্লাহকে বয়কটের ঘোষণাও দেন তারা।

দাবি পূরণ না হওয়ায় শুক্রবার রাতের বিক্ষোভের পর শনিবার এনসিপির নির্ধারিত কর্মসূচিস্থলেই নতুন আয়োজনের ঘোষণা এলো। ফলে বিকালের দুই কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই এখন প্রশাসনের প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত