ভারতজুড়ে ছড়িয়ে পড়া ‘জেন জি’ আন্দোলন বাংলাদেশের ছাত্রনেতৃত্বাধীন আন্দোলন থেকে অনুপ্রেরণা পেয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের ছাত্রনেত্রী নেহা বোরা। তার মতে, মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নামা ভারতের তরুণেরা বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন থেকে দিশা পেয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাতে সোশ্যালিস্ট স্টুডেন্ট ফ্রন্টের ফেসবুক পেজে সংগঠনটির ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে প্রকাশিত এক সংহতি বার্তায় এ মন্তব্য করেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। বার্তায় নেহা বলেন, ‘আমরা জানি, এই দেশে (ভারতে) সর্বত্র আমরা যে জেন জি আন্দোলন দেখছি, তার সূত্রপাত হয়েছিল বাংলাদেশে।’ বাংলাদেশের তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আপনাদের দেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে যে লড়াই করেন, সেই একই লড়াই আজ এই দেশের জেন জি ও তরুণ প্রজন্মও করছে।’ ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতির সঙ্গে তুলনা করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রমবর্ধমান হুমকি নিয়েও উদ্বেগ জানান নেহা। ভারতে শিক্ষাব্যবস্থার গেরুয়াকরণের বিরুদ্ধে অবস্থানের পাশাপাশি তিনি বলেন, বাংলাদেশেও সমালোচনামূলক চিন্তাভাবনা স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে নেহা বোরা দক্ষিণ এশিয়াজুড়ে তরুণদের মধ্যে বৃহত্তর সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানান। উন্নততর দক্ষিণ এশিয়া গড়তে সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি। সোশ্যালিস্ট স্টুডেন্ট ফ্রন্টের জাতীয় সম্মেলন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে নেহা মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনরত ভারতের তরুণদের পথ দেখানোর জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের অভিনন্দন জানান। ভারতের জেন জি প্রজন্মের নেতৃত্বাধীন প্রতিবাদ আন্দোলনের পরিচিত মুখ হয়ে উঠেছেন নেহা বোরা। বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে তার সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি দেশজুড়ে আলোচনায় আসেন। নাট্যশিল্পী ও সমাজকর্মী নেহা মোদি সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদে সক্রিয়। তার কর্মকাণ্ডে নির্বাচনী সংস্কার, শিক্ষার স্বাধীনতা এবং ভিন্নমতের প্রতি আচরণ নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষের প্রতিফলন দেখা যায়।
মরুভূমির তপ্ত বুকে সুমধুর সুরে ছড়িয়ে পড়লো নাতে রাসুলের অনন্য এক প্রশান্তি। বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আল ইসলাহ সোসাইটিতে অনুষ্ঠিত হয়ে গেল এক জমকালো ও নান্দনিক 'নাতে রাসুল (সা:) সাংস্কৃতিক সন্ধ্যা'। সুস্থ সংস্কৃতির বিকাশ ও প্রবাসীদের মাঝে খাঁটি ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতে এই নান্দনিক আয়োজন করে বাহরাইনে প্রবাসীদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন 'আল হেরা শিল্পী গোষ্ঠী'। অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী নেতা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্...
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আটক করেছে পুলিশ। বেআইনিভাবে জমায়েতের অভিযোগে শনিবার (১০ অক্টোবর) তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টিভি৯। প্রতিবেদন অনুযায়ী, দিল্লির সাউথ অ্যাভিনিউতে নিজের বাসভবনের সামনে ধর্নায় বসেছিলেন মমতা। এ সময় তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েনসহ দলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ধর্নাস্থলে পৌঁছে দিল্লি পুলিশ তাঁদের অবস্থান কর্মসূচি থেকে সরে যেতে বলে। একই সঙ্গে ধর্না প্রত্যা...
ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে রাজধানী নয়াদিল্লিতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বিভিন্ন এলাকা থেকে কর্মসূচিতে যোগ দিতে আসা প্রায় ৫০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের ৪৬টি মেট্রো স্টেশন বন্ধ রাখার পাশাপাশি আটক ব্যক্তিদের রাখার জন্য একাধিক স্টেডিয়াম ও কমিউনিটি সেন্টার প্রস্তুত করা হয়েছে। এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)-এর প্রতিবেদন অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে অন্তত ৫০ জনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক রেকর্...
ভারতের জনপ্রিয় ইউটিউবার ও রাজনৈতিক কনটেন্ট নির্মাতা ধ্রুব রাঠিকে গুরুগ্রামের বাসভবন থেকে আটক করেছে পুলিশ। দিল্লির যন্তর মন্তরে একটি পূর্বনির্ধারিত গণবিক্ষোভে যোগ দিতে যাওয়ার পরিকল্পনা থাকলেও তার আগেই তাকে হেফাজতে নেওয়া হয়। শনিবার (১০ অক্টোবর) সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে গুরুগ্রাম পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশের জারি করা পূর্বনির্ধারিত নির্দেশনা ও বিধিনিষেধ না মানার কারণে ধ্রুব রাঠিকে আটক করা হয়েছে। পুলিশের সদস্যরা হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ৫৬-এর ‘কেন্দ্রীয় বিহার সোসাইটি&rs...
পশ্চিমবঙ্গে স্বীকৃত মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগের ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে। রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন বিলুপ্ত করে এর দায়িত্ব পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (ডব্লিউবিএসএসসি) হাতে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তবে সিদ্ধান্তটি কার্যকর করতে বিদ্যমান আইনে সংশোধন আনতে হবে বলে জানিয়েছেন রাজ্য সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। মঙ্গলবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মাদ্রাসা...