দিল্লিতে বিক্ষোভ ঘিরে আটক প্রায় ৫০০, বন্ধ ৪৬ মেট্রো স্টেশন

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে রাজধানী নয়াদিল্লিতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বিভিন্ন এলাকা থেকে কর্মসূচিতে যোগ দিতে আসা প্রায় ৫০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের ৪৬টি মেট্রো স্টেশন বন্ধ রাখার পাশাপাশি আটক ব্যক্তিদের রাখার জন্য একাধিক স্টেডিয়াম ও কমিউনিটি সেন্টার প্রস্তুত করা হয়েছে।

এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)-এর প্রতিবেদন অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে অন্তত ৫০ জনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক রেকর্ড রয়েছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে তাদের সতর্কতামূলকভাবে আটক করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ ও আটক কার্যক্রম পরিচালনার জন্য নতুন দিল্লি জেলাকে ২০টি প্রশাসনিক অঞ্চলে ভাগ করেছে কর্তৃপক্ষ। প্রতিটি অঞ্চলের জন্য পৃথক আটককেন্দ্রের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি বিপুলসংখ্যক মানুষকে রাখার প্রয়োজনে শহরের কয়েকটি স্টেডিয়ামকে অস্থায়ী আটককেন্দ্র হিসেবে ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ছয়টি স্থানকে আটককেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো ছত্রশাল স্টেডিয়াম, রাজীব গান্ধী স্টেডিয়াম, যমুনা স্পোর্টস কমপ্লেক্স, সুরজমল স্টেডিয়াম, দৌলতপুর কমিউনিটি সেন্টার এবং পান্ড্রাওয়াল কমিউনিটি সেন্টার।

যন্তর মন্তর ও সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারীদের জমায়েত ঠেকাতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজধানীর প্রবেশপথগুলোতে তল্লাশি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন স্থানে ব্যারিকেড স্থাপন করেছে পুলিশ। এর অংশ হিসেবে ৪৬টি মেট্রো স্টেশন পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।

গত ২০ জুলাইয়ের বিক্ষোভের পুনরাবৃত্তি ঠেকাতে এবার অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ‘ইন্ডিয়া’ জোটের আগের আন্দোলনের তুলনায় এবারের পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে লাঠি ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে।

তবে বিক্ষোভকারীদের সঙ্গে কোনো ধরনের বাগ্‌বিতণ্ডায় না জড়ানোর জন্য পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ভিডিও ধারণের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুযোগ তৈরি হতে পারে—এমন আশঙ্কার কথা উল্লেখ করে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত