পশ্চিমবঙ্গে বিলুপ্ত হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে স্বীকৃত মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগের ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে। রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন বিলুপ্ত করে এর দায়িত্ব পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (ডব্লিউবিএসএসসি) হাতে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার।

সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তবে সিদ্ধান্তটি কার্যকর করতে বিদ্যমান আইনে সংশোধন আনতে হবে বলে জানিয়েছেন রাজ্য সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

মঙ্গলবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মাদ্রাসা সার্ভিস কমিশন বিলুপ্ত করার সিদ্ধান্তের কথা জানান। তাঁর বক্তব্য অনুযায়ী, কমিশনটি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে একীভূত করা হবে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে বিধানসভায় দুটি পৃথক বিল আনার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে রাজ্যের স্কুলশিক্ষা বিভাগ। একটি বিলে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন আইন বাতিলের প্রস্তাব থাকবে। অন্যটিতে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন আইনে প্রয়োজনীয় সংশোধনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে।

রাজ্যের শিক্ষা বিভাগের প্রধান সচিব বিনোদ কুমার বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই দুই কমিশনকে একীভূত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

প্রস্তাবিত পরিবর্তন কার্যকর হলে স্বীকৃত মাদ্রাসাগুলোর শিক্ষক নিয়োগ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের আওতায় চলে আসবে। অর্থাৎ মাদ্রাসা ও সাধারণ স্কুলের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একই কমিশনের অধীনে ব্যবস্থা পরিচালিত হবে।

বিধানসভায় বিল দুটি পাস হওয়ার পর সেগুলো রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হবে। রাজ্যপালের সম্মতি পাওয়ার পর সরকারি গেজেট বিজ্ঞপ্তি জারির মাধ্যমে সিদ্ধান্তটি কার্যকর করার পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে।

সরকারি কর্মকর্তাদের মতে, শিক্ষক নিয়োগপ্রক্রিয়াকে আরও সুবিন্যস্ত করা এবং নিয়োগব্যবস্থায় অধিকতর অভিন্নতা নিশ্চিত করার লক্ষ্যেই কমিশন দুটি একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত