সংসদের সাউন্ড সিস্টেমে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের অনুসন্ধান

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবনের প্ল্যানারি হলে সাউন্ড সিস্টেম স্থাপন, মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজে শত কোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুর রহিম জোয়ারদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে অনুসন্ধান চলছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হাসান।

তিনি বলেন, জাহিদুর রহিম জোয়ারদারের বিরুদ্ধে স্বাস্থ্য খাতে মেডিকেল ইকুইপমেন্ট কেনার মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ এবং ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগেও অনুসন্ধান চলছে।

এদিকে, খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. রশীদুজ্জামানের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় এ মামলা করা হবে।

সাউন্ড সিস্টেম স্থাপন ও সংস্কারে অনিয়মের অভিযোগ

দুদক সূত্রে জানা গেছে, সংসদ ভবনের সাউন্ড সিস্টেম স্থাপন ও সংস্কারের কাজ নিয়ে অনিয়ম এবং জাহিদুর রহিমের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে গত ৯ এপ্রিল অনুসন্ধান শুরু হয়।

২০১৮ সালে জাতীয় সংসদ ভবনের প্ল্যানারি হলে সাউন্ড সিস্টেম স্থাপনের কাজ শুরু হয়। তবে সংসদ অধিবেশন চলাকালে একাধিকবার ওই ব্যবস্থায় বিভ্রাট দেখা দেয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিক্ষোভকারীরা সংসদ ভবনে প্রবেশ করলে সাউন্ড সিস্টেমটি ক্ষতিগ্রস্ত হয়। পরে অন্তর্বর্তী সরকারের সময়ে একই ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সেটির মেরামত ও সংস্কার করা হয়।

দুদক সূত্রের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আমলে গণপূর্ত বিভাগের জাতীয় সংসদ ভবন কার্যালয়ের তৎকালীন নির্বাহী প্রকৌশলী (ই/এম) মো. আস্রাফুল হকের তত্ত্বাবধানে কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের সিইও জাহিদুর রহিম জোয়ারদার সাউন্ড সিস্টেম স্থাপনের কাজ করেন। পরবর্তী সময়ে মেরামত ও সংস্কারের কাজও তার প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়।

বরাদ্দের পাঁচ কোটি টাকা ব্যয়ে অনিয়মের অভিযোগ

দুদকের অভিযোগ অনুযায়ী, সংসদ ভবনের সাউন্ড সিস্টেম মেরামত ও সংস্কারের জন্য ৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে ব্যয় করা হয় পাঁচ কোটি টাকা। এই কাজে অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখছে কমিশন।

অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদার পরস্পরের যোগসাজশে অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। আত্মসাৎ করা অর্থের একটি অংশ বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধান এখনো চলমান।

১

সংসদের সাউন্ড সিস্টেমে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের অনুসন্ধান

২

ধর্ম অবমাননার অভিযোগে শামীমকে পিটিয়ে হত্যা, অনুতপ্ত নন অভিযুক্ত আমিনী

৩

বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

৪

বরিশালে নাইজেরিয়ান ফুটবলারকে দর্শকদের মারধর, শেষ মুহূর্তে খেলা পণ্ড

৫

প্রথম বিয়ের তথ্য গোপন, জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে নৌকায় নিয়ে হত্যার অভিযোগ

৬

বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন, এখনো লিখিত অভিযোগ পায়নি পুলিশ

৭

দুর্গাপূজার সময়ে বিজেপি-আরএসএসের এজেন্ডা বাস্তবায়ন করছে শিবির: আব্দুল কাদের

৮

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

৯

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ষড়যন্ত্র, ১৯ বছর বয়সী তরুণ গ্রেপ্তার

১০

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

১১

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

১২

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

১৩

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

১৪

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

১৫

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত