ভারত সফরের আগে ‘অনুকূল পরিবেশ’ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের পর সফরের প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম বলেন, সফরটি হওয়ার আগে একটি ‘অনুকূল পরিবেশ’ তৈরি করা প্রয়োজন।

তিনি জানান, তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চলছিল। তবে ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য বক্তব্যের কারণে সেই প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে।

মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তবে ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনা প্রকাশ্যে সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের কারণে এই প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করেছে।’

শহীদুল করিম আরও বলেন, ‘এ বিষয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমাদের মত হলো, এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন।’

একই সঙ্গে শেখ হাসিনা ও অন্য পলাতক ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের কাছে দ্রুত পদক্ষেপ চেয়েছে ঢাকা। দুই দেশের দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানান মুখপাত্র।

শরিফ ওসমান হাদি হত্যায় অভিযুক্ত ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টিও ভারতের কাছে উত্থাপন করেছে ঢাকা। শহীদুল করিম বলেন, ‘শেখ হাসিনা ও অন্য পলাতক অপরাধীদের দেশে ফেরত পাঠানো এবং আমাদের দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ওসমান হাদির অভিযুক্ত হত্যাকারীদের বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে আমরা ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছি। আমরা তাদের জবাবের অপেক্ষায় আছি।’

বাংলাদেশের পররাষ্ট্রনীতির অবস্থানও পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, সার্বভৌমত্ব, সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে বাংলাদেশের ‘বাংলাদেশ প্রথম’ নীতি অব্যাহত থাকবে।

প্রতিবেশী দেশগুলোসহ অন্যান্য রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

১

সংসদের সাউন্ড সিস্টেমে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের অনুসন্ধান

২

ধর্ম অবমাননার অভিযোগে শামীমকে পিটিয়ে হত্যা, অনুতপ্ত নন অভিযুক্ত আমিনী

৩

বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

৪

বরিশালে নাইজেরিয়ান ফুটবলারকে দর্শকদের মারধর, শেষ মুহূর্তে খেলা পণ্ড

৫

প্রথম বিয়ের তথ্য গোপন, জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে নৌকায় নিয়ে হত্যার অভিযোগ

৬

বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন, এখনো লিখিত অভিযোগ পায়নি পুলিশ

৭

দুর্গাপূজার সময়ে বিজেপি-আরএসএসের এজেন্ডা বাস্তবায়ন করছে শিবির: আব্দুল কাদের

৮

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

৯

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ষড়যন্ত্র, ১৯ বছর বয়সী তরুণ গ্রেপ্তার

১০

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

১১

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

১২

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

১৩

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

১৪

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

১৫

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত