এআই দিয়ে বিকৃত ছবি ছড়ানোয় ক্ষুব্ধ ম্রুণাল, বললেন ‘আদালতে দেখা হবে’

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ডিপফেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নিজের ছবি বিকৃতভাবে ছড়িয়ে দেওয়ার ঘটনায় আইনি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের কনটেন্ট ছড়ানো অ্যাকাউন্টগুলো শনাক্ত করতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ম্রুণাল লেখেন, যারা কিবোর্ডের আড়ালে থেকে মনে করছেন তাদের কোনো জবাবদিহি করতে হবে না, তাদের উদ্দেশেই এই বার্তা। পরে নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের লিংক শেয়ার করে তিনি অনুরোধ জানান, কেউ যদি নারীদের হয়রানি করে বা এআই ব্যবহার করে তৈরি কিংবা অনুমতি ছাড়া অন্তরঙ্গ ছবি ছড়িয়ে দেয়, তাহলে সেই অ্যাকাউন্টকে ট্যাগ করতে।

এক্সে দেওয়া আরেক পোস্টে তিনি লেখেন, ‘ইন্টারনেটের তথাকথিত সেরা মস্তিষ্কদের জন্য একটি “হল অব ফেম” তৈরি করা যাক। কেউ যদি হয়রানি করে বা এআই দিয়ে তৈরি করা কিংবা সম্মতি ছাড়া অন্তরঙ্গ ছবি ছড়ায়, তাহলে নিচে সেই অ্যাকাউন্ট ট্যাগ করুন। প্রমাণ সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ।’

এর আগে এক্সের একটি পোস্টে একটি নির্দিষ্ট অ্যাকাউন্টকে ট্যাগ করে এআই অপব্যবহারের অভিযোগ আনেন ম্রুণাল। পরে পোস্টটি মুছে ফেললেও সেখানে তিনি লিখেছিলেন, ‘আইন যখন জড়িত হয়, তখন ইন্টারনেট আর বেনামি থাকে না। আদালতে দেখা হবে।’

মঙ্গলবার ইনস্টাগ্রামে দেওয়া আরেক পোস্টে অভিনেত্রী স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেন, ‘আমার ছবি বা পরিচয় ব্যবহার করে ডিপফেক কনটেন্ট তৈরি বা ছড়িয়ে দেওয়া বেআইনি এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটিকে আনুষ্ঠানিক সতর্কবার্তা হিসেবে বিবেচনা করুন। এরপরও কেউ এমন অপব্যবহার করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তির অপব্যবহার বেড়ে যাওয়ায় নিজেদের পরিচয়, ছবি ও ব্যক্তিত্বের অধিকার রক্ষায় আদালতের শরণাপন্ন হয়েছেন বলিউডের আরও কয়েকজন তারকা। তাঁদের মধ্যে রয়েছেন অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, শিল্পা শেঠি, প্রীতি জিনতা, কার্তিক আরিয়ান ও সুনীল শেঠি।

গত ডিসেম্বরে একই ধরনের ঘটনার পর অভিনেত্রী রাশমিকা মান্দানা এক্সে লিখেছিলেন, ‘যখন সত্যকেও বানিয়ে ফেলা যায়, তখন বিচক্ষণতাই আমাদের সবচেয়ে বড় প্রতিরক্ষা।’

তিনি আরও বলেন, এআই উন্নয়নের শক্তিশালী মাধ্যম হলেও নারীদের লক্ষ্য করে অশ্লীল ও ভুয়া কনটেন্ট তৈরিতে এর অপব্যবহার সমাজের নৈতিক অবক্ষয়ের প্রমাণ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তিনি।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত