প্রথমবার মহাত্মা গান্ধীর চরিত্রে মনোজ বাজপেয়ি

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের স্বাধীনতার ইতিহাসের একটি তুলনামূলক কম আলোচিত সময়কে বড় পর্দায় আনছেন পরিচালক সুধীর মিশ্র। এখনও নাম ঠিক না হওয়া সিনেমাটিতে মহাত্মা গান্ধীর ভূমিকায় অভিনয় করবেন মনোজ বাজপেয়ি। বলিউডের এই অভিনেতার ক্যারিয়ারে এটিই প্রথম গান্ধীর চরিত্রে অভিনয়।

সিনেমাটির গল্প আবর্তিত হবে গান্ধীর জীবনের গুরুত্বপূর্ণ ২১ দিন ঘিরে। ভারত যখন স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছিল এবং দিল্লি ক্রমেই দেশের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে পরিণত হচ্ছিল, সেই সময়ের ঘটনাপ্রবাহ থাকবে গল্পের পটভূমিতে।

তবে স্বাধীনতার সময়কার বহুল পরিচিত ঐতিহাসিক ঘটনাগুলো পুনরায় তুলে ধরাই সিনেমাটির মূল লক্ষ্য নয়। ওই ঘটনাগুলোর মধ্যে গান্ধীর ব্যক্তিগত চিন্তা, সিদ্ধান্ত এবং নেতা হিসেবে তার পরিবর্তনের দিকগুলোকে বেশি গুরুত্ব দিতে চান নির্মাতা।

সেই সময়ে দিল্লি রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র হয়ে উঠলেও সেখান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন গান্ধী। পরিচালক সুধীর মিশ্র এই সিদ্ধান্তকে তার পিছিয়ে যাওয়া হিসেবে দেখছেন না। তার মতে, ওই সময় গান্ধী নিজেকে নতুনভাবে দেখেছিলেন এবং নিজের কাজের পথও নতুন করে নির্ধারণ করেছিলেন।

ইতিহাসের বইয়ে সময়টির বড় ঘটনাগুলো পাওয়া গেলেও সেগুলোর আড়ালে গান্ধীর মানসিক অবস্থান কী ছিল, কেন তিনি নির্দিষ্ট সিদ্ধান্তগুলো নিয়েছিলেন এবং তার নেতৃত্বের মধ্যে কী ধরনের পরিবর্তন আসছিল—সিনেমায় এসব দিক তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

গান্ধীর ভূমিকায় মনোজ বাজপেয়ির পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করবেন সৌরভ শুক্লা। তবে সৌরভের চরিত্র সম্পর্কে এখনও বিস্তারিত প্রকাশ করা হয়নি।

এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন সুধীর মিশ্র। প্রযোজনায় রয়েছেন অনুভব সিনহা, যিনি ‘মুল্ক’, ‘আর্টিকেল’ ও ‘থাপ্পার’-এর মতো সিনেমার জন্য পরিচিত।

সিনেমাটির নামের পাশাপাশি শুটিং শুরুর সময়, মুক্তির তারিখ এবং পূর্ণাঙ্গ অভিনয়শিল্পী তালিকাও এখনও ঘোষণা করা হয়নি। তবে প্রথমবারের মতো মনোজ বাজপেয়ির মহাত্মা গান্ধীর চরিত্রে অভিনয়ই আপাতত প্রকল্পটির অন্যতম প্রধান আকর্ষণ।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত