গোয়ায় সাদামাটা আয়োজনে বিয়ে করলেন অর্জুন রামপাল-গ্যাব্রিয়েলা

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসকে বিয়ে করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। ২০১৮ সালে শুরু হওয়া সম্পর্ক, একসঙ্গে সংসার এবং দুই সন্তানের জন্মের পর এবার গোয়ায় আইনি প্রক্রিয়ায় বিয়ে নিবন্ধন করেছেন তাঁরা।

বিয়েতে ছিল না তারকাদের উপস্থিতিতে কোনো জমকালো আয়োজন। সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী, উত্তর গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সাদামাটাভাবেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অর্জুন ও গ্যাব্রিয়েলা।

সাব-রেজিস্ট্রার সুরজ ভেরনেকার জানিয়েছেন, গোয়ার ইউনিফর্ম সিভিল কোডের আওতায় তাঁদের বিয়ে নিবন্ধিত হয়েছে। স্থানীয় নিয়মে প্রথম ও দ্বিতীয় স্বাক্ষরের মধ্যে ১৫ দিনের অপেক্ষার বিধান থাকলেও বিশেষ অনুমতি নিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করেন তাঁরা।

বিশেষ দিনটিতেও জাঁকজমকের বদলে সাধারণ আয়োজনই বেছে নেন এই জুটি। বিকেল চারটার দিকে সাধারণ পোশাকে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে পৌঁছান তাঁরা। সঙ্গে ছিলেন কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু।

অর্জুন ও গ্যাব্রিয়েলার সম্পর্ক শুরু হয়েছিল ২০১৮ সালে। বিয়ের আনুষ্ঠানিকতা ছাড়াই পরে একসঙ্গে সংসার শুরু করেন তাঁরা। ২০১৯ সালে তাঁদের প্রথম সন্তান এরিকের জন্ম হয়। ২০২৩ সালে জন্ম নেয় দ্বিতীয় সন্তান এরিভ।

দীর্ঘদিন একসঙ্গে থাকলেও বিয়ের জন্য তাড়াহুড়া করেননি দুজন। ২০২৫ সালে গ্যাব্রিয়েলার সঙ্গে নিজের বাগ্‌দানের খবর প্রকাশ্যে আনেন অর্জুন। এর এক বছর পর ২০২৬ সালে তাঁদের সম্পর্ক আনুষ্ঠানিক আইনি স্বীকৃতি পেল।

বিয়ে নিয়ে অর্জুনের আগের মন্তব্যের কারণেও তাঁদের এই সিদ্ধান্ত আলাদা করে আলোচনায় এসেছে। অভিনেতা রণবীরের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে সম্পর্কের ক্ষেত্রে বিয়ের কাগজকে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করেন না বলে জানিয়েছিলেন তিনি।

অর্জুন বলেছিলেন, ‘বিয়ে আসলে কী? শেষ পর্যন্ত তো একটা কাগজ।’

তার যুক্তি ছিল, বিয়ের পর সম্পর্ক স্থায়ী হয়ে গেছে—এমন ধারণা কখনো কখনো এর স্বাভাবিক গতিকে বদলে দিতে পারে। গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কের স্বাভাবিকতাকেই তিনি গুরুত্বপূর্ণ মনে করতেন।

অর্জুন আরও জানিয়েছিলেন, তাঁরা নিজেদের এমনিতেই বিবাহিত মনে করেন। একে অপরকে ভালো পথে এগিয়ে যেতে সহায়তা করার পাশাপাশি প্রেমিক-প্রেমিকার সম্পর্কটিও উপভোগ করছেন তাঁরা। তবে বিয়ের বিরোধী নন বলেও তখন স্পষ্ট করেছিলেন অভিনেতা।

গ্যাব্রিয়েলার আগে মডেল ও সাবেক মিস ইন্ডিয়া মেহর জেসিয়ার সঙ্গে বিবাহিত ছিলেন অর্জুন। ১৯৯৮ সালে তাঁদের বিয়ে হয়। সেই সংসারে তাঁদের দুই মেয়ে মাহিকা ও মাইরা।

প্রায় ২১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৯ সালে অর্জুন ও মেহরের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পরও মাহিকা ও মাইরার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন অর্জুন এবং তাঁদের প্রতি বাবার দায়িত্ব পালন করে গেছেন।

এরপর গ্যাব্রিয়েলার সঙ্গে নতুন জীবন শুরু করেন তিনি। প্রেম, সংসার ও দুই সন্তান নিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর এবার গোয়ায় আনুষ্ঠানিকভাবে বিয়ের নিবন্ধন করলেন অর্জুন ও গ্যাব্রিয়েলা।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত