অভিনয় ছাড়ছেন না হাসান মাসুদ, দিলেন ভুল বোঝাবুঝির ব্যাখ্যা

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অভিনয় থেকে স্থায়ীভাবে সরে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন অভিনেতা হাসান মাসুদ। সম্প্রতি তার একটি সাক্ষাৎকারের বক্তব্যকে কেন্দ্র করে অভিনয় ছাড়ার আলোচনা তৈরি হলেও সেটিকে ভুল ব্যাখ্যা হিসেবে উল্লেখ করেছেন তিনি।

হাসান মাসুদের ভাষ্য, দীর্ঘদিন ধরে পছন্দের ও মানসম্মত কাজের সুযোগ না পাওয়ায় তিনি নিয়মিত অভিনয়ে ছিলেন না। প্রায় দুই বছর কোনো অভিনয়ের কাজ না করলেও এর মধ্যে মাঝেমধ্যে বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে পছন্দের বা মানসম্মত কাজের সুযোগ না পাওয়ায় নিয়মিত অভিনয়ে ছিলাম না। প্রায় দুই বছর ধরে অভিনয়ের কোনো কাজ করা হয়নি, তবে মাঝেমধ্যে বিজ্ঞাপনে করেছি। টেলিভিশনে বিষয়টি বলার ক্ষেত্রে হয়তো আমার বক্তব্য আরও পরিষ্কার হওয়া প্রয়োজন ছিল। কিন্তু কখনও বলেননি যে ভবিষ্যতে আর অভিনয় করব না। আশা করছি, আমার বক্তব্যটি সবাই বুঝতে পেরেছেন।’

সাম্প্রতিক বক্তব্যে ভালো কনটেন্টের অভাবের কথাও বলেছিলেন এই অভিনেতা। তবে সেই মন্তব্যের অর্থ অভিনয় পেশা থেকে চিরতরে বিদায় নেওয়া নয় বলে পরিষ্কার করেছেন তিনি।

ধর্মীয় অনুশীলনে মনোযোগ বাড়ার কারণে অভিনয় ছেড়ে দিয়েছেন—এমন ধারণাও নাকচ করেছেন হাসান মাসুদ। তার মতে, ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি অভিনয় চালিয়ে যাওয়া সম্ভব। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও নামাজ আদায় করা যায় এবং দীর্ঘ অভিনয়জীবনে তিনি সেভাবেই কাজ করেছেন।

হাসান মাসুদ জানান, ২০০০ সাল থেকে তিনি নিয়মিত নামাজ পড়ছেন। শুটিংয়ের সময় তার সহকর্মী ও নির্মাতারাও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতেন। নামাজের প্রয়োজন হলে বিরতি দেওয়া হতো। কখনো কখনো পরিচালকরা নিজেরাই তাকে বিরতির কথা মনে করিয়ে দিতেন।

ভালো গল্প ও উপযুক্ত চরিত্রের প্রস্তাব পেলে আবার অভিনয়ে ফিরতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। তার মতে, বাংলাদেশের দর্শক তাকে অভিনয়ের মাধ্যমেই চেনেন, তাই ভালো কাজের সুযোগ এলে ক্যামেরার সামনে দাঁড়াতে তার আপত্তি নেই।

হজ থেকে দেশে ফেরার পর ইতোমধ্যে দুটি বিজ্ঞাপনেও কাজ করেছেন হাসান মাসুদ। সেসব কাজের সময় তার চুল পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে না এলেও প্রযোজনা দল তা মেনে নিয়ে তাকে নিজের মতো কাজ করার সুযোগ দিয়েছে।

তবে কোনো চরিত্রের প্রয়োজনে চুল কাটা বা শেভ করার প্রয়োজন হলে সেটিতেও আপত্তি নেই বলে জানিয়েছেন এই অভিনেতা। অর্থাৎ অভিনয় থেকে বিদায়ের ঘোষণা নয়, বরং উপযুক্ত কাজের অপেক্ষাতেই আপাতত নিয়মিত পর্দার বাইরে রয়েছেন তিনি।

গ্যাস সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত, সরবরাহ বাড়াতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

‘বঙ্গবন্ধুর জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না’: আসিফ নজরুল

গ্রিন-ক্যারির প্রতিরোধে দিন শেষ, জয়ের পথে বাংলাদেশ?

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে যুক্ত হলেন রিজভীসহ চার নেতা

৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নাম বিএনপি: সালাহউদ্দিন

ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান ও শিঙাড়া বিলির অভিযোগে তিনজনকে মারধর

দুই এলএনজি টার্মিনাল চালু, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ল

অক্টোবরে একসঙ্গে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর আশা প্রধানমন্ত্রীর

দুই-এক দিনের মধ্যেই ছাত্রদলের নতুন কমিটি, দায়িত্ব ছাড়ার বার্তা রাকিবের

১০

হাসানের জোড়া আঘাতের পর তাইজুলের শিকার লাবুশেন

১১

হরমুজে হামলার জেরে আন্তর্জাতিক বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

১২

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প

১৩

১৫ আগস্ট ঘিরে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা র‌্যাবের

১৪

‘গণভোটের রায় কার্যকর হলে বিপুল ভোটে জিততেন অলি আহমদ’

১৫

সালাহউদ্দিনকে স্থানীয় সরকার, স্বরাষ্ট্রের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১০

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

১১

ফুলহামের মূল দলে সুযোগ পেয়েই নজর কাড়লেন ফারহান, বাড়ছে বাংলাদেশের স্বপ্ন

১২

রাজধানীর বাসব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা, কমছে রুট ও অপারেটর

১৩

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১৪

সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, উঠলেন গুলশানের বাসভবনে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত