রাষ্ট্রপতি পদে বিএনপির চার নেতার নাম আলোচনায়, চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমানের

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন বিএনপির ভেতরে সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা তুঙ্গে। একাধিক নাম ঘুরলেও দলের নীতিনির্ধারণী পর্যায়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

তবে রাষ্ট্রপতি পদে কার নাম চূড়ান্ত হবে, সেই সিদ্ধান্তের ভার দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপরই দিয়েছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। ১ আগস্টের বৈঠকে এ বিষয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়। ফলে সম্ভাব্য চার প্রার্থীর রাজনৈতিক অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা ও বর্তমান দায়িত্ব—সবকিছু মিলিয়ে দলের ভেতরে নানা হিসাব চলছে।

রাজনৈতিক বিশ্লেষক ড. বদিউল আলম মজুমদার মনে করেন, আলোচনায় থাকা চার নেতার প্রত্যেকেরই রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা রয়েছে। তার মতে, তারা অভিজ্ঞ, উচ্চশিক্ষিত এবং নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বলেন, রাজনৈতিক দলের পক্ষ থেকে দলের প্রধান ও প্রধানমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি তার বিবেচনায় তাদের মধ্য থেকে একজনকে বেছে নেবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের মতে, রাষ্ট্রের মর্যাদা দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে পারবেন—এমন ব্যক্তিত্বকেই রাষ্ট্রপতি করা উচিত। একই সঙ্গে সরকারের রাজনৈতিক চিন্তা, আদর্শ ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে রাষ্ট্রপতি কার্যালয় থেকে সহযোগিতা এবং জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভারসাম্য রক্ষার সক্ষমতাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

আলোচনায় সবচেয়ে এগিয়ে থাকা নাম হিসেবে উঠে আসছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির মহাসচিব হিসেবে দলের ভেতরে ও বাইরে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন তিনি। বিশেষ করে গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের সময়ে দলকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে তার ভূমিকা বিএনপিতে প্রশংসিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতিতে সক্রিয় থাকার পর শিক্ষকতা পেশায় যুক্ত হন মির্জা ফখরুল। এরশাদবিরোধী আন্দোলনের সময় বিএনপিতে যোগ দেন। ১৯৯২ সালে বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হওয়ার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতির দায়িত্ব পালন করেন।

তিনি তিনবার সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন এবং বিভিন্ন সময়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালের ডিসেম্বরে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। ২০১১ সালের ২০ মার্চ তৎকালীন মহাসচিব খন্দকার দেলওয়ার হোসেনের মৃত্যুর পর খালেদা জিয়া তাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন। ২০১৬ সালের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তিনি মহাসচিব নির্বাচিত হন।

দীর্ঘ আন্দোলনের সময়ে তার বিরুদ্ধে ১১১টি মামলা হয়েছে এবং ১১ বার কারাবরণ করেছেন বলে দলীয় সূত্রে উল্লেখ করা হয়। তারেক রহমান লন্ডনে এবং খালেদা জিয়া কারাগারে থাকার সময়ে দেশে বিএনপি ও আন্দোলনের দৃশ্যমান নেতৃত্বের অন্যতম মুখ ছিলেন তিনি। পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং দলীয় নেতৃত্বের প্রতি আনুগত্যও তার পক্ষে গুরুত্বপূর্ণ বিবেচনা হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে ড. খন্দকার মোশাররফ হোসেনের দীর্ঘ রাজনৈতিক ও একাডেমিক ক্যারিয়ারও তাকে রাষ্ট্রপতি পদের আলোচনায় রেখেছে। ১৯৭৯ সালে জিয়াউর রহমানের আহ্বানে বিএনপিতে যোগ দিয়ে তিনি দলের প্রথম ছাত্রবিষয়ক সম্পাদক হন। পাঁচবার সংসদ-সদস্য এবং তিনবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৯৪ সাল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি।

দলীয় সংকটের বিভিন্ন সময়ে বিএনপির সঙ্গে থাকার পাশাপাশি ওয়ান-ইলেভেনসহ বিভিন্ন সময়ে প্রায় পাঁচ বছর কারাগারে ছিলেন খন্দকার মোশাররফ। শেখ হাসিনা সরকারের সময়ে তার বিরুদ্ধে ১৭টি মামলা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

রাজনীতির বাইরে তার রয়েছে দীর্ঘ একাডেমিক জীবন। ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি, ১৯৭০ সালে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে আরেকটি ডিগ্রি, ১৯৭৩ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্বে পিএইচডি এবং ১৯৭৪ সালে ইম্পেরিয়াল কলেজ থেকে ডিআইসি ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করে পরে অধ্যাপক হন এবং ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বিভাগটির চেয়ারম্যান ছিলেন।

মুক্তিযুদ্ধের সময় লন্ডনে ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে ভূমিকা রাখেন তিনি। ২০০১ সালের চারদলীয় জোট সরকারের ‘কিচেন ক্যাবিনেট’-এর অন্যতম সদস্য ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতির দায়িত্বও পালন করেছেন। তবে বর্তমানে তার শারীরিক অবস্থাও রাষ্ট্রপতি পদের বিবেচনায় একটি বিষয় হয়ে উঠেছে।

ড. আবদুল মঈন খানও আলোচনায় রয়েছেন তার পরিচ্ছন্ন ভাবমূর্তি, একাডেমিক যোগ্যতা ও আন্তর্জাতিক যোগাযোগের কারণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও শিক্ষকতার পর ইংল্যান্ডের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন তিনি। রাজনৈতিক জীবনে পাঁচবার সংসদ-সদস্য এবং তিনবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হন।

ইংল্যান্ডে পিএইচডি গবেষণার সময় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হন মঈন খান। এর পরিপ্রেক্ষিতে তৎকালীন পাকিস্তান সরকার তার বৃত্তি ও নাগরিকত্ব বাতিল করেছিল। পরে ব্রিটিশ সরকারের বৃত্তির সহায়তায় উচ্চশিক্ষা চালিয়ে যান এবং স্বাধীনতার পর বাংলাদেশের নাগরিকত্ব ফিরে পান।

বিএনপির রাজনৈতিক আন্দোলনের সময়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষায়ও মঈন খানের ভূমিকা ছিল। রাজনৈতিক অঙ্গনে সৎ ও সজ্জন হিসেবে পরিচিতি এবং আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতার কারণে রাষ্ট্রপতি পদের আলোচনায় তার নাম রয়েছে।

চতুর্থ প্রার্থী হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের অবস্থানও আলাদা গুরুত্ব পাচ্ছে। বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকা এই নেতা মুক্তিযুদ্ধে বীরবিক্রম খেতাবপ্রাপ্ত যোদ্ধা। তিনি সামরিক কর্মকর্তা, ফিফা-স্বীকৃত ফুটবলার, সাতবারের নির্বাচিত সংসদ-সদস্য এবং একাধিকবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হাফিজ উদ্দিন ১৯৯২ সালে বিএনপিতে যোগ দেন এবং সর্বশেষ দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ছয় দশকের বেশি কর্মজীবনে সামরিক বাহিনী, রাজনীতি, ক্রীড়া ও জনপ্রশাসনে দায়িত্ব পালন করেছেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ-সদস্য পদে মনোনয়ন পাওয়ার পর মন্ত্রী এবং পরে সংসদের স্পিকার নির্বাচিত হন হাফিজ উদ্দিন। রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতার কারণেই তাকে স্পিকার করা হয়েছিল বলে দলের ভেতরে আলোচনা রয়েছে। বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকায় স্বাভাবিকভাবেই স্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তার নামও জোরালোভাবে বিবেচিত হচ্ছে।

চার নেতার বাইরে ড. মুহাম্মদ ইউনূসের নামও আলোচনায় এলেও তিনি রাষ্ট্রপতি হতে আগ্রহী নন বলে জানা গেছে। সরকারের একটি সূত্রের দাবি, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানের নামও এখন আর আলোচনায় নেই।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী ২০ আগস্ট ভোট হওয়ার কথা। ১৯৯১ সালের পর এবারই প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে পারে। ১৯৯১ সালে আওয়ামী লীগ বিরোধী দলে থেকে বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে প্রার্থী করেছিল। তিনি বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাসের কাছে ৮০ ভোটে হেরে যান। এরপর থেকে ক্ষমতাসীন দলের প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

এবারের সংসদীয় হিসাবও আলাদা। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২১১টি পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পায় ৬৮টি আসন। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনয়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। দলের চার প্রবীণ ও অভিজ্ঞ নেতার মধ্য থেকে কাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে, সেই সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে দেশের রাজনৈতিক অঙ্গন।

গ্যাস সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত, সরবরাহ বাড়াতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

‘বঙ্গবন্ধুর জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না’: আসিফ নজরুল

গ্রিন-ক্যারির প্রতিরোধে দিন শেষ, জয়ের পথে বাংলাদেশ?

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে যুক্ত হলেন রিজভীসহ চার নেতা

৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নাম বিএনপি: সালাহউদ্দিন

ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান ও শিঙাড়া বিলির অভিযোগে তিনজনকে মারধর

দুই এলএনজি টার্মিনাল চালু, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ল

অক্টোবরে একসঙ্গে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর আশা প্রধানমন্ত্রীর

দুই-এক দিনের মধ্যেই ছাত্রদলের নতুন কমিটি, দায়িত্ব ছাড়ার বার্তা রাকিবের

১০

হাসানের জোড়া আঘাতের পর তাইজুলের শিকার লাবুশেন

১১

হরমুজে হামলার জেরে আন্তর্জাতিক বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

১২

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প

১৩

১৫ আগস্ট ঘিরে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা র‌্যাবের

১৪

‘গণভোটের রায় কার্যকর হলে বিপুল ভোটে জিততেন অলি আহমদ’

১৫

সালাহউদ্দিনকে স্থানীয় সরকার, স্বরাষ্ট্রের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১০

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

১১

ফুলহামের মূল দলে সুযোগ পেয়েই নজর কাড়লেন ফারহান, বাড়ছে বাংলাদেশের স্বপ্ন

১২

রাজধানীর বাসব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা, কমছে রুট ও অপারেটর

১৩

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১৪

সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, উঠলেন গুলশানের বাসভবনে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত