প্রবাসী স্বামীকে তালাক না দিয়েই আরেকজনকে বিয়ে করলেন ৪ সন্তানের মা, প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে ইতালিপ্রবাসী জাকির হোসেনের সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় অন্য এক ব্যক্তিকে বিয়ে করার কথা স্বীকার করেছেন তার স্ত্রী। তবে স্বর্ণালংকারসহ প্রায় তিন কোটি টাকা আত্মসাতের যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে, তা অস্বীকার করেছেন তিনি। এ ঘটনায় বুধবার (২৬ আগস্ট) দুপুরে রায়পুর থানায় লিখিত অভিযোগ করেছেন জাকিরের বোন মারুফা বেগম।

জাকির হোসেন রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর এলাকার আলী হায়দারের ছেলে। অভিযুক্ত নারী একই উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসিন্দা। তাদের সংসারে চার সন্তান রয়েছে।

অভিযোগের বিষয়ে ওই নারী বলেন, ‘জাকির আমাকে ইতালিতে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে। এজন্য অন্য একজনকে বিয়ে করেছি। আমি কোনো টাকা আত্মসাৎ করিনি।’ জাকিরকে তালাক না দিয়েই অন্য ব্যক্তিকে বিয়ে করার বিষয়টি তিনি স্বীকার করেছেন।

জাকিরের পরিবারের অভিযোগ, ওই নারী রায়পুরের বামনী ইউনিয়নের পূর্ব কাঞ্চনপুর এলাকার বাসিন্দা সৌরভ হোসেন চুট্টুকে বিয়ে করেছেন। মারুফা বেগম দাবি করেছেন, তার ভাইয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ না করেই এই বিয়ে হয়েছে।

প্রায় ২২ বছর আগে পারিবারিকভাবে জাকির ও ওই নারীর বিয়ে হয়। ২০০৯ সালে স্ত্রীকে ইতালিতে নিয়ে যান জাকির। অভিযোগ ও পুলিশ সূত্রের ভাষ্য অনুযায়ী, ইতালিতে থাকার সময় মোবাইল ফোনের মাধ্যমে দেশে একাধিক যুবকের সঙ্গে ওই নারীর পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য অশান্তি সৃষ্টি হয়।

এরপর প্রায় দুই মাস আগে বাবার অসুস্থতার কথা জানিয়ে দুই সন্তানকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন ওই নারী। অভিযোগ অনুযায়ী, দেশে আসার পর তিনি জাকিরের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। পরবর্তী সময়ে সৌরভ হোসেন চুট্টুকে বিয়ে করেন বলে অভিযোগ করা হয়েছে।

মারুফা বেগমের আরও অভিযোগ, তার ভাইয়ের স্বর্ণালংকারসহ প্রায় তিন কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নারীর পরিবারের সদস্যরাও জড়িত বলে দাবি করেছেন তিনি। তবে এসব অভিযোগ এখনো তদন্তাধীন এবং অভিযুক্ত নারী অর্থ আত্মসাতের দাবি অস্বীকার করেছেন।

মারুফা বেগমের ভাষ্য, ঘটনার কারণে জাকিরের দুই মেয়ে ও দুই ছেলে অসহায় অবস্থায় পড়েছে। তার প্রবাসী ভাইও মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১

সংসদের সাউন্ড সিস্টেমে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের অনুসন্ধান

২

ধর্ম অবমাননার অভিযোগে শামীমকে পিটিয়ে হত্যা, অনুতপ্ত নন অভিযুক্ত আমিনী

৩

বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

৪

বরিশালে নাইজেরিয়ান ফুটবলারকে দর্শকদের মারধর, শেষ মুহূর্তে খেলা পণ্ড

৫

প্রথম বিয়ের তথ্য গোপন, জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে নৌকায় নিয়ে হত্যার অভিযোগ

৬

বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন, এখনো লিখিত অভিযোগ পায়নি পুলিশ

৭

দুর্গাপূজার সময়ে বিজেপি-আরএসএসের এজেন্ডা বাস্তবায়ন করছে শিবির: আব্দুল কাদের

৮

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

৯

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ষড়যন্ত্র, ১৯ বছর বয়সী তরুণ গ্রেপ্তার

১০

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

১১

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

১২

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

১৩

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

১৪

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

১৫

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত